হোম > রাজনীতি > জামায়াত

কোরআন-সুন্নাহ বিরোধী আইন পাস করায় সরকারকে করুণ পরিণাম ভোগ করতে হবে: গোলাম পরওয়ার

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিএনপি কোরআন সুন্নাহ বিরোধী আইন না করার প্রতিশ্রুতি দিয়ে কুরআন সুন্নাহ বিরোধী আইন পাস করেছে। এই আইন পাস করে সরকার যেই দুঃসাহস দেখিয়েছে, এর করুণ পরিণাম সরকারকে ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

সোমবার বিকালে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন। ‘জাতীয় সংসদে কুরআন সুন্নাহ বিরোধী সম্পত্তি হস্তান্তর সংশোধন আইন পাসের প্রতিবাদে’ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর উদ্যোগে এই বিক্ষোভের আয়োজন করা হয়।

গোলাম পরওয়ার আরো বলেন, বিএনপি নির্বাচনের আগে বলেছিল- তারা কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করবে না, মদিনা সনদে দেশ পরিচালনা করবে। কিন্তু ক্ষমতায় গিয়ে তারা সংসদে কুরআন সুন্নাহ বিরোধী আইন পাস করেছে। সংসদে কুরআন সুন্নাহ বিরোধী সেই আইনের প্রতিবাদে বিরোধী দলীয় সংসদ সদস্যরা মুখে কালো কাপড় বেঁধে সংসদ থেকে ওয়াক-আউট করেছে।

তিনি বলেন, সংখ্যাগরিষ্ঠতার জোরে কোরআন ও সুন্নাহ বিরোধী আইন পাস করে বর্তমান সরকার কর্তৃত্ববাদী শাসন কায়েমের দিকে এগিয়ে যাচ্ছে। ইসলামের বিধান নিয়ে ভুল তথ্য দেওয়ার জন্য আইনমন্ত্রীকে জাতির কাছে ক্ষমা চাওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, ইসলাম সম্পর্কে আপনার জ্ঞান নাই যার কারণে আপনি সংসদে দাঁড়িয়ে ইসলামী বিধানকে ভুলভাবে উপস্থাপন করেছেন। ইসলামের বিধানের বিপক্ষে গিয়ে মনগড়া আইন তৈরি করছেন। কোরআন ও সুন্নাহ বিরোধী সম্পত্তি হস্তান্তর সংশোধন আইন এবং মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ আইন প্রত্যাহার করতে সরকারের প্রতি আহ্বান জানান।

জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এমপির সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি।

তিনি বলেন, গতকাল (রোববার) সংসদে শুধু কোরআন সুন্নাহ বিরোধী দুটি আইন পাস করেনি, মানবাধিকার কমিশন আইন ও গুম প্রতিরোধ আইন দুটি গনবিরোধী আইন।

তিনি আরো বলেন, এই সরকার ইসলাম বিরোধী সরকার এবং গণবিরোধী সরকার। মানবাধিকার কমিশন আইন ও গুম প্রতিরোধ আইন দু'টি কালো আইন উল্লেখ করে তিনি বলেন, সরকারের যদি ফ্যাসিবাদ হওয়ার খায়েশ না থাকে তবে দ্রুত মানবাধিকার কমিশন আইন ও গুম প্রতিরোধ আইন এবং কুরআন সুন্নাহ বিরোধী সম্পত্তি হস্তান্তর সংশোধন আইন বাতিল করতে হবে।

ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, এই সরকার জনগণের পালস কী সেটি বুঝতে চায় না। সংসদে থাকা একটা দায়িত্বশীল বিরোধী দলের সঙ্গেও কথা না বলে সম্পত্তি হস্তান্তর সংশোধন আইন পাস করা হয়েছে। তিনি আরো বলেন, আইনমন্ত্রী সংসদে যেই বক্তব্য দিয়েছেন ওই বক্তব্যের পর তার আইনমন্ত্রী থাকার কোনো অধিকার নেই।

মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপির পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন এমপি প্রমুখ।

সভাপতির বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল বলেন, আমাদের বক্তব্য পরিষ্কার- কোরআন ও সুন্নাহ বিরোধী আইন প্রত্যাহার করতে হবে। তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, ইসলামের উত্তরাধিকারী আইন বাস্তবায়নের মাধ্যমে এবং নৈতিক শিক্ষায় আগামী প্রজন্মকে পিতা-মাতার প্রতি যত্নবান এবং দায়িত্ববান হিসেবে গড়ে তোলা সম্ভব। ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে আইন প্রণয়ন করে পিতা-মাতার অধিকার নিশ্চিত করা যাবে না। তিনি অনতিবিলম্বে কোরআন ও সুন্নাহ বিরোধী সম্পত্তি হস্তান্তর সংশোধন আইন এবং মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ আইন প্রত্যাহার করতে সরকারের প্রতি আহ্বান জানান।

এসময় আরো উপস্থিত ছিলেন- জামায়অতের ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির ড. হেলাল উদ্দিন, সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন, ড. আব্দুল মান্নান ও শামছুর রহমান, উত্তরের সহকারী সেক্রেটারি নাজিম উদ্দিন মোল্লা ও মাওলানা ইয়াছিন আরাফাত সহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা।

সমাবেশ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেইট থেকে এক বিক্ষোভ মিছিল শুরু হয়ে পল্টন মোড় পার হয়ে বিজয়নগর গিয়ে শেষ হয়।

গাজী নজরুলের এমপি পদ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সুনামগঞ্জে উচ্ছেদ অভিযান, ১৮ মামলা

‘ফিরে আসার গল্প’ দিয়ে ফিরছেন সুমাইয়া শিমু

ইসরাইলি সেনাকে দিয়ে বিজ্ঞাপন, বয়কটের মুখে ক্ষমা চাইল অ্যাডিডাস

আমিই বিশ্বের সেরা খেলোয়াড়: এমবাপ্পে

সান্তাহার বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

লং মার্চ না করে সংসদে এলে সারাদিন আলোচনা করা যেত: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঠাকুরগাঁওয়ে আখ রোপন

মেসি-ওয়েনের চেয়ে এগিয়ে ইয়ামাল, দাবি রিয়াল কিংবদন্তির

‘প্রধানমন্ত্রী ১০০-১৫০ টাকায় লাঞ্চ করেন, যারা প্রশংসা করেন তারা অনুসরণ করেন না কেন’