হোম > রাজনীতি > জামায়াত

খামেনির শাহাদাতে জামায়াতের মহিলা বিভাগের শোক

স্টাফ রিপোর্টার

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশে জামায়াতে ইসলামী মহিলা বিভাগ। সোমবার দলটির ফেসবুক পেজে দেওয়া পোস্টে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগীয় সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা এই শোক জানান।

পোস্টে তিনি বলেন, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা, রাহবার, সাইয়্যেদ আয়াতুল্লাহ আলি খামেনির শাহাদাতের সংবাদ মুসলিম উম্মাহর হৃদয়ে গভীর শোকের ছায়া ফেলেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি ছিলেন দৃঢ় ঈমান, আপসহীন অবস্থান ও আত্মমর্যাদার প্রতীক। জীবনের শেষ সময় পর্যন্ত তিনি মুসলিম উম্মাহকে স্মরণ করিয়ে দিয়েছেন, অত্যাচারীর সামনে মাথা নত করা ঈমানের শিক্ষা নয়।

তার কণ্ঠে উচ্চারিত হয়েছিল কারবালার চেতনা, যেখানে ইমাম হুসাইন (রা.) ঘোষণা করেছিলেন: “আমার মতো ব্যক্তি, কখনো ইয়াজিদের মতো কারও কাছে ‘বাইআত’ নেবে না।”

আজ সেই আহ্বান যেন আবার প্রতিধ্বনিত হচ্ছে— একটি জাতি তার ইতিহাস, সংস্কৃতি ও ইমানি চেতনা ধারণ করে অন্যায় ও দখলদারিত্বের কাছে আত্মসমর্পণ করবে না। শক্তির দম্ভ, নিষ্পেষণ আর রক্তপাতের রাজনীতির বিপরীতে তিনি রেখে গেছেন আত্মমর্যাদা, প্রতিরোধ ও ন্যায়ের বার্তা।

মহিলা বিভাগীয় সেক্রেটারি আরো বলেন, ‘আমরা প্রার্থনা করি, আল্লাহ তা‘আলা তার শাহাদাত কবুল করুন, তার ত্যাগ উম্মাহর জাগরণের অনুপ্রেরণা হোক এবং মুসলিম বিশ্বকে সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার তাওফিক দান করুন।

মুসলিম বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নেতার হত্যাকে ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আলোচনার টেবিলে বসা সত্ত্বেও ইরানে হামলা চালানো এবং বেসামরিক জনগণকে হত্যা করা বিশ্ব রাজনীতির ইতিহাসে অত্যন্ত ঘৃণ্য ও নিন্দনীয় উদাহরণ হয়ে থাকবে।’

তিনি বলেন, ‘আমরা ইরানের সাধারণ জনগণের প্রতি সংহতি প্রকাশ করছি। নিহত আয়াতুল্লাহ আলি খামেনি ও তার সঙ্গে নিহত সব শহীদানের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহপাক তাদের জান্নাতের উচ্চ মর্যাদা দান করুন।’

ইতিহাস সাক্ষী, রক্ত কখনো বৃথা যায় না। ত্যাগ কখনো মুছে যায় না। সত্যের পতাকা মিথ্যাকে ভূলুণ্ডিত করে এক দিন আরও উঁচুতে উড়বেই, ইনশাআল্লাহ।

মে দিবস গুরুত্ব সহকারে পালনের আহ্বান বিরোধীদলীয় নেতার

দেশ পরিচালনায় আওয়ামী শাসনের লক্ষণ দেখা যাচ্ছে: রফিকুল ইসলাম

অতিবর্ষণে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আহ্বান জামায়াতের

১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে মুক্তিযুদ্ধের দল: প্রশ্ন আজহারের

শিক্ষার্থীদের সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি মাসুদ

মানুষের আইনের কবর রচনা করে কোরআনের আইন প্রতিষ্ঠার দাবি জামায়াত এমপির

জুলাই সনদ নিয়ে সরকার গণবিরোধিতায় লিপ্ত হয়েছে: সেলিম উদ্দিন

সারজিস আলমের অপারেশন সফলভাবে সম্পন্ন

ফরিদপুরে যুবককে কুপিয়ে হত্যার নিন্দা ও শাস্তি দাবি জামায়াতের

সংস্কার বাস্তবায়নে বিএনপির টালবাহানার কথা ইইউকে জানালেন বিরোধীদলীয় নেতা