হোম > রাজনীতি > জামায়াত

জামায়াতের ক্লিন ঢাকা মহানগরী কর্মসূচি আজ

স্টাফ রিপোর্টার

রাজধানীতে ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর। আজ বুধবার সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত মহানগরী উত্তরের প্রতিটি ওয়ার্ডে এই কর্মসূচি পালন করা হবে। গতকাল মঙ্গলবার মহানগরী উত্তর জামায়াতের প্রচার-মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকার।

সকাল সাড়ে ৭টায় উত্তরা ৭ নম্বর সেক্টর মসজিদ থেকে পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান কর্মসূচিতে প্রধান অতিথি থাকবেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তর আমির মুহাম্মদ সেলিম উদ্দিন।

ঢাকা মহানগরী উত্তর জামায়াতের প্রচার-মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকার এ তথ্য জানিয়েছেন। গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, এলাকার মসজিদ, মাদরাসা/স্কুল-কলেজ ও বাজারের আশপাশে এ কর্মসূচি পালিত হবে। কর্মসূচিতে সব স্তরের দলীয় জনশক্তি ও নগরবাসীকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

এর আগে গত ১৪ ফেব্রুয়ারি ঢাকা-১৫ আসনে নিজের নির্বাচনি ব্যানার-ফেস্টুন অপসারণ কার্যক্রমের উদ্বোধন করেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা

জামায়াতের যুব বিভাগের প্রতিনিধি সম্মেলন উদ্বোধন

দূরবীন বাংলা রেস্টুরেন্টে হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি সেলিম উদ্দিনের