হোম > রাজনীতি > জামায়াত

জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটিতে ৪ নারীসহ ৯ জন যুক্ত

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় নির্বাচন পরিচালনা কমিটিতে চার নারীসহ আরো ৯ ব্যক্তিকে যুক্ত করা হয়েছে।

বুধবার রাতে রাজধানীর মগবাজারের জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের নির্বাচন পরিচালনা কমিটির বৈঠকে তাদের যুক্ত করার সিদ্ধান্ত হয়।

নতুন সদস্যরা হলেন- সাবেক সচিব ড. খন্দকার খ ম কবিরুল ইসলাম, ড. খলিলুর রহমান মাদানী, অলি উল্লাহ নোমান, শহীদুল ইসলাম, ডা. আনোয়ারুল আযীম, নুরুন্নিসা সিদ্দিকা, সাঈদা রুম্মান, ডা. হাবিবা চৌধুরী সুইট ও আয়েশা সিদ্দিকা পারভীন।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও দলের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি এটিএম মা’ছুমের সভাপতিত্বে এবং কমিটির সদস্যসচিব ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিমের সঞ্চালনায় বৈঠকে কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে আলোচনা করা হয়। এছাড়া বিভিন্ন কমিটি ও সাব-কমিটির কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেয়া হয়। ২২ জানুয়ারি থেকে আরম্ভ হওয়া নির্বাচনি সফরসূচি নিয়ে বিস্তারিত আলোচনা ও চূড়ান্ত করা হয়।

জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা

জামায়াতের যুব বিভাগের প্রতিনিধি সম্মেলন উদ্বোধন

দূরবীন বাংলা রেস্টুরেন্টে হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি সেলিম উদ্দিনের

আমিরাতে সড়ক দুর্ঘটনায় ১৪ মৃত্যু, জামায়াতের শোক

ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সীরাত পাঠ প্রতিযোগিতার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে: গোলাম পরওয়ার