হোম > রাজনীতি > জামায়াত

রাবিতে হামলার ঘটনায় জামায়াতকে জড়িয়ে টিআইবির বিবৃতি অনভিপ্রেত

বিবৃতিতে গোলাম পরওয়ার

স্টাফ রিপোর্টার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জড়িয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির দেওয়া বিবৃতিকে অগ্রহণযোগ্য ও অনভিপ্রেত উল্লেখ করে তার নিন্দা জানিয়েছেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

সোমবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সরকারদলীয় ছাত্রসংগঠন ছাত্রদলের নেতাকর্মীরা সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে, যা গণমাধ্যমের প্রকাশিত ভিডিওতে স্পষ্ট। তারপরও দায়িত্বশীল সংস্থা হিসেবে টিআইবির মিথ্যা বর্ণনামূলক বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জড়ানো অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত এবং দুরভিসন্ধিমূলক। ঘটনার সাথে ন্যূনতম সম্পৃক্ততা না থাকলেও জামায়াতকে জড়িয়ে এই ধরনের বিবৃতি বিশ্বের ইতিহাসে বিরল। আমি এর নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে এবং সাংবাদিকদের পেশাদার যেকোনো কাজকে নির্বিঘ্নে সম্পাদনের পরিবেশ প্রত্যাশা করে। একই সঙ্গে কোনো গোষ্ঠী বা সন্ত্রাসী কর্তৃক তা বাধাগ্রস্ত হোক, কিংবা সত্য প্রকাশে বাধা অথবা হুমকির সম্মুখীন হবে- তা সমর্থন করে না, বরং প্রতিবাদে সোচ্চার ভূমিকা পালন করে। সুতরাং, জামায়াতকে নিয়ে টিআইবির মনগড়া তথ্যনির্ভর বিবৃতি দেয়া থেকে ভবিষ্যতে বিরত থাকা এবং সতর্কতা অবলম্বনের আহ্বান জানাচ্ছি।

তিনি আরো বলেন, জামায়াত দায়িত্বশীল রাজনৈতিক সংগঠন হিসেবে নাগরিকদের সুরক্ষা ও অধিকার রক্ষা এবং প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। বিভ্রান্তিমূলক তথ্য কিংবা ঘটনাকে ভিন্ন কালার দিয়ে আসল অপরাধীদের আড়াল করার কোনো চেষ্টা চব্বিশের জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে আর কল্পনার সুযোগ নেই, কারণ জনগণ জামায়াতসহ সকল রাজনৈতিক দলের নীতি আদর্শ ও কর্মকাণ্ড প্রত্যক্ষ করছে।

প্রকৃত শিক্ষা না হলে শিক্ষিত লোকেরা চোর-ডাকাত হয়: এমপি মুজিবুর

কুষ্টিয়ায় এনসিপির গাড়িবহর ও রাবিতে সাংবাদিকদের ওপর হামলার নিন্দা ১১ দলের

যেখানেই চাঁদাবাজি সেখানেই লাঠি নিয়ে লড়াই: জামায়াত এমপি

কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা কায়েমে সংবিধান সংশোধনে ব্যস্ত সরকার: গোলাম পরওয়ার

রাবি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জামায়াতের নিন্দা

ডেঙ্গু প্রতিরোধ আমাদের সবার সামাজিক দায়িত্ব: জামায়াত এমপি

রাজনৈতিক প্রতিহিংসায় আখতারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে: গোলাম পরওয়ার

বিএনপির বিরুদ্ধে প্রতিহিংসা-অরাজকতার অভিযোগ ছাত্রীসংস্থার

মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তার ও ‘অপমানের’ নিন্দা জামায়াত আমিরের

মেজর আক্তারুজ্জামান সম্পর্কে পিপির ‘অসম্মানজনক’ শব্দ চয়নে জামায়াতের নিন্দা