হোম > রাজনীতি > জামায়াত

গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতেই হবে: আব্দুস সবুর ফকির

স্টাফ রিপোর্টার

জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির বলেছেন, গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতেই হবে। সংবিধান আর আদালতের দোহাই দিয়ে জুলাই সনদকে উপেক্ষা করলে ছাত্র-জনতা আবারও রাজপথে নেমে আসবে।

সোমবার দুপুরে জামায়াতে ইসলামী শাহজাহানপুর পূর্ব থানার উদ্যোগে অসহায়-দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুস সবুর ফকির বলেন, যেই রাষ্ট্রপতিকে বিএনপি সরকার এত মানেন, এত কদর করেন সেই রাষ্ট্রপতির জারি করা জুলাই অধ্যাদেশ বিএনপি সরকার মানতে নারাজ কেন?

জুলাই আদেশ ও গণভোটের রায় মেনে দ্রুত সংবিধান সংস্কার পরিষদ গঠন করে জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ছাত্র-জনতা রাজপথে নামলে আবারও রক্ত ঝরবে, প্রাণহানি ঘটবে-জাতি এমন পরিস্থিতি চায় না। এই জাতীয় পরিস্থিতিতে জাতিকে রক্ষা করতে জামায়াতে ইসলামী সংসদে গিয়েছে। সংসদে দেশ ও জাতির স্বার্থে সরকারকে সহযোগিতা করবে। কিন্তু সরকার যদি জনগণের মতামত উপেক্ষা করে তবে সরকারকে সোজা পথে আনার চেষ্টা করবে। সরকার সোজা পথে না আসলে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে প্রতিরোধ গড়ে তোলা হবে।

জামায়াতে ইসলামী শাহজাহানপুর পূর্ব থানা আমির মাওলানা শরিফুল ইসলামের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মো. আনোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মহানগরীর কর্মপরিষদ সদস্য মাওলানা মোশারফ হোসাইন, শাহজাহানপুর পূর্ব থানা কর্মপরিষদ সদস্য মুহাম্মাদ আব্দুল খালেক, আমতলা ওয়ার্ড সভাপতি মুহাম্মদ আবু তাহের সহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

প্রতিটি শিক্ষার্থী হবে এক একজন যোদ্ধা, টঙ্গীতে জামায়াত আমির

ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে গাইবান্ধা-২ আসনের এমপির সাক্ষাৎ

জেলা পরিষদে দলীয় প্রশাসক নিয়োগ গণতন্ত্রের পরিপন্থী: মিয়া গোলাম পরওয়ার

বিএনপি সংস্কার পরিষদের শপথ না নেয়ায় বিভ্রান্তি তৈরি হয়েছে: মাসুদ সাঈদী

সংসদে সমাধান না হলে রাজপথে নামবে বিরোধী দল

সংবিধান সংস্কার পরিষদ জটিলতার সমাধান সংসদেই হবে

‘নাম আব্দুর রহিম, বিকাশ নম্বর মেম্বার-চেয়ারম্যানের’

সুবিধাবঞ্চিত মানুষদের ঈদ উপহার দিলেন ব্যারিস্টার আরমান

তাকওয়ার যথাযথ চর্চায় সমাজ থেকে অপরাধ দূর করা সম্ভব

আমরা ফ্যাসিবাদ থেকে পুরোপুরি মুক্তি পেতে চাই