হোম > রাজনীতি > জামায়াত

ভোটকে উৎসবে পরিণত করার আহ্বান জামায়াত আমিরের

আমার দেশ অনলাইন

অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন ও গণভোটকে সামনে রেখে উৎসবমুখর হয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জীবনের প্রথম ভোট হোক নতুন দেশ গড়ার প্রত্যয়ের ভোট—দুর্নীতিমুক্ত, দুঃশাসনমুক্ত ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার অঙ্গীকারের ভোট।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের নিজস্ব ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এসব আহ্বান জানান।

যুব সমাজকে উদ্দেশ করে তিনি বলেন, আমার যুবক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? জীবনের প্রথম ভোট তোমরা কাল দিবে—পছন্দের প্রার্থীকে, পছন্দের প্রতীকে। একটি নতুন দেশ গড়ার প্রত্যয়ে, পরিবর্তনের আশায়, সুশাসনের আশায়।

ডা. শফিকুর রহমান বলেন, ভোট শুধু দেওয়ার বিষয় নয়, এটি উদযাপনের বিষয়। তরুণদের উদ্দেশে তার আহ্বান, একাই যাবে না। বন্ধু-বান্ধব, ভাই, পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রে যাবে। সবাইকে উৎসাহিত করবে।

তার ভাষায়, ইতোমধ্যেই মানুষের মধ্যে উৎসবের আমেজ তৈরি হয়েছে। রাজধানী ঢাকা অনেকটাই ফাঁকা হয়ে গেছে—মানুষ ছুটছে গ্রামে, নিজের ভোটকেন্দ্রে, আপনজনের কাছে। এটি পরিবর্তনের ইঙ্গিত বলেই মনে করেন তিনি।

জামায়াতের কর্মী, সমর্থকদের প্রতি গোলাম আযমের ছেলের খোলা চিঠি

নাহিদ ও জোটের রাজনীতি: কোন পথে বাংলাদেশের ভোটের সমীকরণ

জামায়াতের ভোটকেন্দ্র দখল, অবৈধ অর্থের ব্যবহার ও কারচুপির পথ অত্যন্ত হতাশাজনক: বিএনপি

গুজবে কান দেবেন না, সত্যের বিজয় অবশ্যম্ভাবী

ঢাকা-৬ আসনে ৩ জনকে অন্যায়ভাবে দণ্ড দেওয়ার অভিযোগ জামায়াত প্রার্থীর

টাকা ফেরতসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে পরিবারের কাছে হস্তান্তর

আগামীকালের দিনটি তোমাদের, আত্মবিশ্বাসের সঙ্গে নিজের ভোট দেবে

নিজ আসনে ১৩ বুথ ভাঙচুরের অভিযোগ তুলে যা বললেন জামায়াত আমির

জেলা আমির নির্যাতনের দায়ে নীলফামারী এসপির প্রত্যাহার দাবি জামায়াতের

জামায়াত আমিরের সঙ্গে চীনা নির্বাচন পর্যবেক্ষকদের সাক্ষাৎ