হোম > রাজনীতি > জামায়াত

১২ তারিখ জাতির বাঁক পরিবর্তনের দিন

শেরপুরে জামায়াত আমির

আমার দেশ অনলাইন

ছবি: ভিডিও থেকে নেওয়া

জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জাতি কঠিন বাঁকে দাঁড়িয়ে আছে, ১২ তারিখ বাঁক পরিবর্তনের দিন। আল্লাহতালার গোলামি যারা করে তারা কালো মেঘ দেখলে ভয় পায় না। রোববার বেলা সাড়ে ১২টার দিকে শেরপুরে নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যারা মা-বোনদের কাপড় খুলে নিতে চায় তারা পশুর চেয়েও খারাপ। আমি স্পষ্টভাবে বলে দিতে চাই, মায়েদের গায়ে হাত দিলে দেশে বিস্ফোরণ হবে। যুবকদের হাতে বেকার ভাতা তুলে দিতে চাই না। তাদের হালাল কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবো।

তিনি বলেন, সামান্য সময়ের জন্য আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটি দুর্বৃত্তদের কবলে ছিল এবং সেখান থেকে মা-বোনদের নিয়ে অত্যন্ত কুরুচিপূর্ণ কিছু বক্তব্য প্রচার করা হয়েছে। যদিও আমরা নিয়ন্ত্রণ ফিরে পেয়েছি, তবুও ওই অনাকাঙ্ক্ষিত ঘটনায় যদি দেশের কোনো মা বা বোন তিল পরিমাণ কষ্ট পেয়ে থাকেন, তবে আমি তাদের কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি।

সম্প্রতি শ্রীমতী উপজেলায় জামায়াত নেতা অধ্যাপক মাওলানা রেজাউল করিমের নির্মম হত্যাকাণ্ড এবং নির্বাচনী সভায় হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, তিন দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত প্রধান আসামিদের গ্রেপ্তার করা হয়নি। আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরাসরি বলেছি, ফোনের আশ্বাস নয়, আমি দৃশ্যমান অগ্রগতি দেখতে চাই। যারা খুন করেছে, তাদের আইনের আওতায় আনুন। আমাদের ধৈর্যের পরীক্ষা নেবেন না।

দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশি শিক্ষার্থী ইয়াসমিন

পিয়নের ব্যাগ তল্লাশি নিয়ে বিরোধ, বিচারকের খাসকামরায় পুলিশ কর্মকর্তাকে মারধরের অভিযোগ

এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতেমা

টেকনাফের হ্নীলা বাজারে আগুন, ৩০ কোটি টাকার ক্ষয়ক্ষতি

ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ হচ্ছে!

চীনে হবে জাতীয় হকি দলের প্রস্তুতি

ধন্যবাদ অধিনায়ক

পাকিস্তানের সাত ক্রিকেটার ও দুই কোচ ছাঁটাই!

হৃদয়ের ঝলমলে ডাবল সেঞ্চুরি

জার্মানির বিমানবন্দরে রাশিয়ার ড্রোন হামলার অভিযোগ