হোম > রাজনীতি > জামায়াত

১১দলীয় জোটের বিক্ষোভ আজ

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

গণভোটের ফল অনুযায়ী সংবিধান সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১দলীয় ঐক্যজোট। শনিবার (৪ এপ্রিল) বাদ আসর রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

জোটের নেতারা জানান, তারা জুলাই সনদ বাস্তবায়ন এবং সম্প্রতি অনুষ্ঠিত গণভোটের ফল অনুযায়ী সংবিধানে প্রয়োজনীয় সংশোধনীর জন্য সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে চাপ সৃষ্টি করবেন। গত বৃহস্পতিবার (২ এপ্রিল) গুলশানে ১১দলীয় ঐক্যজোটের লিয়াজোঁ কমিটির এক বৈঠক শেষে এ কর্মসূচির ঘোষণা দেন জোটের সমন্বয়ক এবং জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ।

সংবাদ সম্মেলনে হামিদুর রহমান আজাদ সরকারের সমালোচনা করে বলেন, বর্তমান সরকার জনগণের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়ে ফ্যাসিবাদী পথে হাঁটছে। সরকার সংসদ পরিচালনায় অক্ষম এবং জনগণের স্বার্থ রক্ষায় রাজপথের আন্দোলন ছাড়া আর কোনো বিকল্প নেই।

এদিকে, ১১দলীয় জোটের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, সরকার যদি দ্রুত গণভোটের রায় বাস্তবায়ন না করে, তাহলে আগামী মঙ্গলবার (৭ এপ্রিল) শীর্ষ নেতাদের বৈঠকে আরও কঠোর ও দীর্ঘমেয়াদি আন্দোলনের রূপরেখা ঘোষণা করা হবে।

জামায়াতের িই বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে বায়তুল মোকাররম এলাকায় নিরাপত্তাব্যবস্থা শক্তিশালী করা হয়েছে।

উল্লেখ্য, গত বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশন চলাকালে জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সাম্প্রতিক সময়ে সরকারের বিভিন্ন বিষয় নিয়ে ভূমিকার প্রতিবাদ জানিয়ে সংসদ থেকে ওয়াকআউট করেন। এরপর তিনি আন্দোলনের কথা জানান। তারই ধারাবাহিকতায় ১১দলীয় ঐক্যজোটের বৈঠকে এ বিক্ষোভ কর্মসূচি সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

এআরবি

জামায়াত নেত্রী আনজুমান আরার দাফন সম্পন্ন

ক্ষমতায় বসে জুলাই চেতনা অস্বীকার করছে বিএনপি: এটিএম মা'ছুম

শ্রমিকের নেতৃত্ব দিতে হলে আগে সেবক হতে হবে: আব্দুল হালিম

হাতিরঝিলে প্রভাতী সংঘের সদস্যদের সঙ্গে মতবিনিময়ে সেলিম উদ্দিন

নাগরিক সমস্যার দ্রুত সমাধানের নির্দেশনা জামায়াতের দুই এমপির

পরিবর্তনের রাজনীতিতে অংশ নিতে ঐক্যবদ্ধ হতে হবে: এমপি মিলন

এইচএসসি পরীক্ষার্থীদের প্রতি মহিলা জামায়াতের দোয়া ও শুভেচ্ছা

গণভোটের রায় বাস্তবায়নেই জনগণের প্রত্যাশা পূরণ হবে

১১ দলের কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে: গোলাম পরওয়ার

গণভোট না মানার কারণে রাজনীতিতে সংকট তৈরি হয়েছে