হোম > রাজনীতি > জামায়াত

মা-বোনদের গায়ে হাত দিলে দেশে বিস্ফোরণ হবে

শেরপুরে ডা. শফিকুর রহমান

আমার দেশ অনলাইন

ছবি: ভিডিও থেকে নেওয়া

জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “যারা মা-বোনদের কাপড় খুলে নিতে চায়, তারা পশুর চেয়েও খারাপ। আমি স্পষ্টভাবে বলে দিতে চাই, মা-বোনদের গায়ে হাত দিলে দেশে বিস্ফোরণ হবে।”

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে শেরপুরে নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, জাতি কঠিন বাঁকে দাঁড়িয়ে আছে, ১২ তারিখ বাঁক পরিবর্তনের দিন। আল্লাহতাআলার গোলামি যারা করে, তারা কালো মেঘ দেখলে ভয় পায় না।

তিনি বলেন, যুবকদের হাতে বেকার ভাতা তুলে দিতে চাই না। তাদের হালাল কর্মসংস্থানের ব্যবস্থা করে দিব। জামায়াত ক্ষমতায় গেলে দুর্নীতি, চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি বন্ধ করা হবে।

তিনি বলেন, সামান্য সময়ের জন্য আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটি দুর্বৃত্তদের কবলে ছিল এবং সেখান থেকে মা-বোনদের নিয়ে অত্যন্ত কুরুচিপূর্ণ কিছু বক্তব্য প্রচার করা হয়েছে। যদিও আমরা নিয়ন্ত্রণ ফিরে পেয়েছি, তবুও ওই অনাকাঙ্ক্ষিত ঘটনায় যদি দেশের কোনো মা বা বোন তিল পরিমাণ কষ্ট পেয়ে থাকেন, তবে আমি তাদের কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি।

সম্প্রতি শ্রীমতী উপজেলায় জামায়াত নেতা অধ্যাপক মাওলানা রেজাউল করিমের নির্মম হত্যাকাণ্ড এবং নির্বাচনী সভায় হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, তিন দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত প্রধান আসামিদের গ্রেপ্তার করা হয়নি। আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরাসরি বলেছি, ফোনের আশ্বাস নয়, আমি দৃশ্যমান অগ্রগতি দেখতে চাই। যারা খুন করেছে, তাদের আইনের আওতায় আনুন। আমাদের ধৈর্যের পরীক্ষা নেবেন না।

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা

জামায়াতের যুব বিভাগের প্রতিনিধি সম্মেলন উদ্বোধন

দূরবীন বাংলা রেস্টুরেন্টে হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি সেলিম উদ্দিনের

আমিরাতে সড়ক দুর্ঘটনায় ১৪ মৃত্যু, জামায়াতের শোক

ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সীরাত পাঠ প্রতিযোগিতার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত