জামায়াতের মহিলা বিভাগ সেক্রেটারির
ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে সরকার। এ ঘটনার জেরে হাসপাতাল কর্তৃপক্ষকে দেওয়া কারণ দর্শানোর নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি সাপ্তাহিক ছুটির আগের দিনে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এই সিদ্ধান্ত নেয়া হয়। এ অবস্থায় সেখানে অবস্থানরত রোগীদের চলমান চিকিৎসা সেবা অনিশ্চয়তার মুখে পড়েছে।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।
নবজাতক মৃত্যুর ঘটনা নিঃসন্দেহে মর্মাান্তিক ও হাসপাতাল কতৃপক্ষের চরম অব্যাবস্থাপনার পরিচয়, তবে এঘটনায় সেখানে অবস্থানরত বাকী রোগীদের ব্যাপারে বিবেচনা করে তাদের হাসপাতাল কার্যক্রম বন্ধের সময়সীমা বেধে দেয়া উচিত ছিলো।
বিগত ৩০ বছর ধরে আদ-দ্বীন হসপিটাল সেবা দিয়ে আসছে। দেশের অস্বচ্ছল ও নিম্ন আয়ের মানুষদের স্বল্প খরচে এখানে চিকিৎসা সেবা দেয়া হয় বলে জানা যায়।
এমতাবস্থায় আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগ আদ-দ্বীন হাসপাতালে নারী, শিশু ও অন্যান্য রোগীদের বিষয়ে মানবিক বিবেচনায় সরকারের গৃহীত সিদ্ধান্ত পুনঃ বিবেচনা করার দাবি জানাচ্ছি।