হোম > রাজনীতি > জামায়াত

সরকার জ্বালানি সংকট নিয়ে লুকোচুরি খেলছে: ডা. ইরান

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, দেশে চলমান জ্বালানি সংকট নিয়ে সরকার জনগণের সাথে লুকোচুরি ও মিথ্যাচারে লিপ্ত রয়েছে। তেলের পাম্পগুলোতে সাধারণ মানুষের চরম দুর্ভোগ সৃষ্টি হলেও এ বিষয়ে সরকারের কোনো কার্যকর উদ্যোগ নেই বলেও তিনি অভিযোগ করেন।

শুক্রবার বাদ মাগরিব রাজধানীর ডেমরায় গ্রীন চিলি চাইনিজে ডেমরা থানা লেবার পার্টির উদ্যোগে ঢাকা মহানগর দক্ষিণ কাউন্সিল সফল করার লক্ষ্যে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, দেশে ভয়াবহ জ্বালানি সংকট বিদ্যমান থাকলেও জাতীয় সংসদে এমপি ও মন্ত্রীরা এই সংকট স্বীকার করছেন না। বাস্তবে পাম্পে তেল না থাকলেও সংসদে যেন তেলের কোনো ঘাটতি নেই, এমন বক্তব্য জনগণের সঙ্গে প্রতারণার শামিল।

তিনি আরও বলেন, দেশের একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড ক্রুড অয়েলের সংকটের কারণে বন্ধ হয়ে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এতে জ্বালানি সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে।

তিনি অবিলম্বে জ্বালানি সংকট নিরসনে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান এবং প্রকৃত পরিস্থিতি জনগণের সামনে তুলে ধরার দাবি জানান।

ঢাকা-৫ আসনের এমপি প্রার্থী মো. গোলাম আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- দলের ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, দফতর সম্পাদক মো. মিরাজ খান, প্রচার সম্পাদক মো. মনির হোসেন খান, ঢাকা মহানগর সদস্য সচিব মো. জাহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মো. মাসুদ আলম পাটোয়ারী, মো. ইমরান হোসেন মুন্সি, মহানগর সাধারণ সম্পাদক প্রার্থী মো. রাজু বেপারী এবং বাংলাদেশ ছাত্র মিশনের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মামুন প্রমুখ।

সভায় বক্তারা আগামী ১৫ মে অনুষ্ঠিতব্য ঢাকা মহানগর দক্ষিণ লেবার পার্টির কাউন্সিল সফল করতে সকল ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

ইসলামপন্থিদের রাজনৈতিক বিজয়ে শক্তিশালী মিডিয়া কাঠামো গড়তে হবে: মামুনুল হক

মানবিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে জামায়াত: সেলিম উদ্দিন

মিরপুরে এমপি কর্মীদের ওপর হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে মাথা তুলে দাঁড়ানোর জন্য হবে আগামীর বিপ্লব

রূপনগরে জামায়াত এমপির কর্মীদের ওপর হামলার অভিযোগ

চাঁদাবাজি বন্ধ করলে মানুষের ৩ ভাগের একভাগ শান্তি ফিরে আসবে

কবি আল মুজাহিদীর ইন্তেকালে বিরোধীদলীয় নেতার শোক

ইসলামী ব্যাংক নিয়ে সরকারকে সতর্ক করলেন শফিকুল ইসলাম মাসুদ

জুলাই ঐক্যে বিভাজন সৃষ্টি করেছে ক্ষমতাসীনরা

গণরায় বাস্তবায়নের দাবিতে রংপুরে বিভাগীয় সমাবেশের ঘোষণা ১১ দলীয় ঐক্যের