হোম > রাজনীতি > জামায়াত

ঢাকা-১৫ আসনে জামায়াত আমিরের গণসংযোগ

স্টাফ রিপোর্টার

বিভিন্ন জেলায় নির্বাচনি জনসভা শেষে রাজধানীতে ফিরে মিরপুর এলাকায় গণসংযোগ করেছেন ঢাকা-১৫ আসনের প্রার্থী ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার বিকেলে মিরপুর-১০ নম্বরে (কারার মসজিদ) আদর্শ স্কুলের পাশ থেকে তিনি গণসংযোগ শুরু করেন। সন্ধ্যার পরও বিভিন্ন এলাকায় এই কর্মসূচি চালান তিনি।

এতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় মানুষের মাঝে বেশ সাড়া পড়ে। জামায়াত আমির বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, পথচারীদের সঙ্গে শুভেচ্ছাবিনিময় করেন। এ সময় দাঁড়িপাল্লার ভোট চেয়ে প্রচার লিফলেট বিতরণ করা হয়।

জামায়াত আমিরের সঙ্গে এই গণসংযোগ কার্যক্রমে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম, ডাকসুর ভিপি সাদিক কায়েম, আমিরের পিএস নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে সকালে ময়মনসিংহ, দুপুরে কিশোরগঞ্জ ও গাজীপুর এলাকায় নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

‘ইশরাকের হাতে অস্ত্রটা না থাকলে ভালো হতো, কাজকে নেগেটিভ বলার সুযোগ নেই’

আইনশৃঙ্খলার এত অবনতি হয়েছে, প্রতিমন্ত্রীকে অস্ত্র হাতে নামতে হচ্ছে: জামায়াত আমির

বিরোধীদলকে প্রাপ্য সম্মান দিতে ব্যর্থ হয়েছে সরকার

অতিথি তালিকায় নাম না থাকায় জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনে যাননি বিরোধীদলীয় নেতা

দুর্গাপূজা নিয়ে ডা. তাহেরের নামে ভুয়া ফটোকার্ড, জামায়াতের প্রতিবাদ

চট্টগ্রামে পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা

জামায়াতের জরুরি সংবাদ সম্মেলন দুপুর ১২টায়

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, দূতাবাসের ভূমিকা স্পষ্ট করার দাবি জামায়াত আমিরের

জামায়াত সুশাসন ও মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চায়: সেলিম উদ্দিন

চাঁপাইনবাবগঞ্জে নতুন উপজেলা গঠনের দাবি জামায়াত এমপির, প্রস্তাবনা প্রদান