হোম > রাজনীতি > জামায়াত

এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের সাফল্য কামনা বিরোধীদলীয় নেতার

স্টাফ রিপোর্টার

আগামী মঙ্গলবার থেকে সারাদেশে শুরু হতে যাওয়া এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার্থীদের সফলতা কামনা করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার রাতে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এই সফলতা কামনা করে বলেন, ২১ এপ্রিল থেকে সারাদেশে একযোগে শুরু হতে যাচ্ছে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা। এবারের পরীক্ষায় প্রায় ২০ লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করছে; এর মধ্যে প্রায় ১৬ লাখ এসএসসি এবং প্রায় ৪ লাখ দাখিল ও সমমানের পরীক্ষার্থী। জীবনের প্রথম পাবলিক পরীক্ষায় অংশগ্রহণকারী কোমলমতি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা কামনা করে মহান আল্লাহর নিকট কায়মনোবাক্যে দোয়া করছি। একই সঙ্গে তাদের উজ্জ্বল সাফল্য কামনা করছি।

তিনি আরও বলেন, পরীক্ষার্থীদের যাতায়াতের সময় অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের বিশেষ সতর্কতা অবলম্বন করা জরুরি। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও শিক্ষকদের প্রতি সুষ্ঠু, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরীক্ষার পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।

গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

ফিলিস্তিনে কার্যক্রম চালিয়ে যাবে ইউএনআরডব্লিউএর

হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে আগুন

ফিলিস্তিনি শরণার্থী ইস্যু ‘মুছে ফেলতে’ চায় ইসরাইল

যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় আজ ইরান যাচ্ছেন কাতারের প্রধানমন্ত্রী

মার্কিন নিষেধাজ্ঞার পরও ‘হাল ছাড়ব না’: আইসিসি প্রেসিডেন্ট

মার্কিন শক্তি প্রদর্শনের মিশনে ব্যর্থ রণতরী আব্রাহাম লিংকন : ইরান

ব্রিটেনে ইসলামি প্রজাতন্ত্র গড়ছেন না মুসলিমরা—এটি তাদেরই দেশ

নেপালের ভয়াবহ বন্যায় শত শত পর্যটক নিখোঁজ, কোন দেশের কতজন

ভারতে হিজাব পরায় বাধা, ক্ষুব্ধ ওয়াইসি বললেন ‘এটি ইসলামের ওপর আঘাত’