হোম > রাজনীতি > জামায়াত

গাজীপুরে পাঁচ জনকে নির্মমভাবে হত্যায় জামায়াতের শোক

স্টাফ রিপোর্টার

গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রী, শ্যালক ও তিন সন্তানসহ ৫ জনকে গলা কেটে নির্মম ও বর্বরোচিতভাবে হত্যার ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার রাতে এ হত্যার ঘটনা ঘটে।

শনিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই উদ্বেগ জানিয়ে বলেন, বর্তমান সভ্য সমাজে এই ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক, ন্যক্কারজনক ও মানবতাবিরোধী। এই বর্বরোচিত হত্যাকাণ্ড জাতিকে গভীরভাবে নাড়া দিয়েছে। একটি স্বাধীন ও সভ্য দেশে একই পরিবারের এতজন সদস্যকে এভাবে নৃশংসভাবে হত্যা করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই পাশবিক হত্যাকাণ্ড প্রমাণ করে দেশে জননিরাপত্তা আজ কতটা হুমকির মুখে।

তিনি আরো বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাগত অবনতিতে জনমনে চরম উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সাংবিধানিক দায়িত্ব। দ্রুততম সময়ের মধ্যে এ হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন করে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য আমি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি।

তিনি নিহতদের রূহের মাগফিরাত কামনা করেন। তাদের শোকসন্তপ্ত পরিবার ও আত্মীয়-স্বজনের প্রতি গভীর সমবেদনা জানান এবং দোয়া কনের যে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কঠিন শোক ধৈর্যধারণ করার তাওফিক দান করেন।

সরকারের ছয় মাসে খেলাপি ঋণ বেড়েছে ৬০০০ কোটি টাকা

ইংল্যান্ড-পাকিস্তান টেস্ট শুরু আজ

সাড়ে ৬ হাজার ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিলের সুপারিশ জামুকার

বর্ষা বিদায় নেয়নি, ২১ আগস্ট থেকে ফের বাড়বে বৃষ্টি

শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে যা বলছে ভারত

স্থানীয় সরকারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বে বিএনপির পাঁচ নেতা

এনসিপির মনোনয়ন না পেয়ে বিএনপিতে যোগ দিলেন মুকুল

যুক্তরাষ্ট্রের শুল্কনীতিতে সুবিধা পেলেও কাজে লাগাতে পারছে না বাংলাদেশ

হত্যার হুমকির অভিযোগের পরও মুচলেকায় ছেড়ে দেয় ডিবি

উৎপাদন খরচও উঠছে না ধানের দামে, বিপাকে কৃষক