হোম > রাজনীতি > জামায়াত

জামায়াত নায়েবে আমিরের উদ্ধৃতি ব্যবহার করে ছড়ানো সংবাদ ভিত্তিহীন

প্রতিবাদ ও নিন্দা

স্টাফ রিপোর্টার

বিভিন্ন সংবাদপত্র ও অনলাইন মাধ্যমে প্রকাশিত ‘‘স্বাধীনতা দিবসের কর্মসূচিতে গীতা পাঠ না রাখার নির্দেশ জামায়াত নায়েবে আমিরের” শীর্ষক সংবাদে অধ্যাপক মুজিবুর রহমান এমপির উদ্ধৃতি ব্যবহার করে যে তথ্য পরিবেশন করা হয়েছে, তা সম্পূর্ণ বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে জামায়াতে ইসলামী রাজশাহী জেলা।

বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটি এ সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

বিবৃতিতে জামায়াতে ইসলামী রাজশাহী জেলা জানায়, আমরা স্পষ্টভাবে জানাতে চাই যে সংসদ সদস্য আজ কোথাও, কোনো সভা-সমাবেশে কিংবা কোনো কর্মকর্তার নিকট এ ধরনের কোনো বক্তব্য প্রদান করেননি। তার বক্তব্য সম্পর্কে যে দাবি করা হয়েছে, তা সম্পূর্ণ অসত্য ও বাস্তবতাবিবর্জিত।

জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল খালেক এবং সেক্রেটারি মো. গোলাম মুর্তজা এক যৌথ বিবৃতিতে বলেন, যাচাই-বাছাই ব্যতীত এ ধরনের সংবাদ প্রকাশ সাংবাদিকতার ন্যূনতম নীতিমালার পরিপন্থি এবং এটি জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা।

তারা আরও বলেন, স্বাধীনতা দিবস জাতীয় ঐক্য, সম্প্রীতি ও মর্যাদার প্রতীক। এ দিবসকে ঘিরে বিভ্রান্তিকর ও উসকানিমূলক সংবাদ প্রকাশ কোনোভাবেই কাম্য নয়। আমরা সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোর নিকট অবিলম্বে এ সংবাদের সংশোধন, দুঃখপ্রকাশ ও প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি ভবিষ্যতে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য যাচাই করে সংবাদ প্রকাশের জন্য আহ্বান জানাচ্ছি।

নেতৃবৃন্দ, সকল গণমাধ্যমের প্রতি আমাদের আহ্বান— তারা যেন বস্তুনিষ্ঠতা, সত্যনিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে সংবাদ পরিবেশন করে এবং কোনো ব্যক্তি বা সংগঠনকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিতর্কিত করার অপচেষ্টা থেকে বিরত থাকে।

লাল শাপলার রাজ্যে নতুন স্বপ্ন—সাতলা হতে পারে দক্ষিণাঞ্চলের অন্যতম পর্যটনকেন্দ্র

পানামা খাল দিয়ে যেতে রেকর্ড পরিমাণ ডলার দিল ট্যাংকার

মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশ যুক্ত হওয়ার বিষয়ে ভারতের প্রতিক্রিয়া

মার্কিন নিষেধাজ্ঞা বাস্তবায়নের অর্থ ‘রাষ্ট্রীয় সন্ত্রাসে’ সহযোগিতা, ইরানের হুঁশিয়ারি

‘ডাবল সার্ভার’ বন্ধে ছয় সপ্তাহ সময়: আইডিআরএ চেয়ারম্যান

মাদুরোবিহীন ভেনেজুয়েলা, দুর্ভোগে ধৈর্য হারাচ্ছে মানুষ

সৌদিতে নিহত গণ্ডগোহালী গ্রামের চারজনকে পাশাপাশি দাফন

নেপালে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আটকা শতাধিক, উদ্ধার অভিযানে সেনাবাহিনী

পাঁচ বছরেই মালয়েশিয়া, ভিয়েতনাম ও থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ: আইএমএফ

মিরাজ শেখকে ফিরিয়ে দেওয়ার দাবি জেডিপির