হোম > রাজনীতি > জামায়াত

জামায়াতের মহিলা বিভাগের ঈদ পুনর্মিলনী ও নারী এমপিদের সংবর্ধনা

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও ১১ দলীয় ঐক্যেজোটের নারী সংসদ সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাজধানীর বারিধারায় শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ১১ দলীয় ঐক্যজোট থেকে নির্বাচিত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর সংসদ সদস্যদের পরিবারের নারী সদস্যরা উপস্থিত ছিলেন।

জামায়াতে ইসলামী মহিলা বিভাগের রাজনৈতিক বিভাগীয় সেক্রেটারি ডা. হাবীবা চৌধুরী সুইটের সভাপতিত্বে ব্যাতিক্রমী এই আয়োজনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগীয় সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা এমপি। এসময় দেশ ও জাতীর কল্যানে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- জামায়াতের মহিলা বিভাগের আইন ও মানবসম্পদ বিভাগীয় সেক্রেটারি সাবিকুন্নাহার মুন্নি এমপি, প্রচার ও মিডিয়া বিভাগীয় সেক্রেটারি নাজমুন নাহার নীলু এমপি, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহবায়ক ডা. মাহমুদা মিতু এমপি, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) চেয়ারম্যান ব্যারিস্টার তাসমিয়া প্রধান এমপি, ইঞ্জিনিয়ার মারদিয়া মমতাজ এমপি, বাংলাদেশ খেলাফত মজলিসের ইঞ্জিনিয়ার মাহবুবা হাকীম এমপি ও ব্যারিস্টার আরমানের সহধর্মিনী তাহমিনা আক্তার।

উপস্থিত ছিলেন- মহিলা বিভাগীয় সহকারী সেক্রেটারি মার্জিয়া বেগম এমপি। অনুষ্ঠানে নির্বাচিত সংসদ সদস্য ও তাদের পরিবারের সদস্যারা নানা অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন।

এমই

ঢাকা দক্ষিণে জামায়াতের মেয়র প্রার্থী সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিন

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার প্রতিশ্রুতি ভুলে গেছে বিএনপি

স্থানীয় নির্বাচনে নারী প্রার্থী দেওয়ার বিষয়ে যা জানাল জামায়াত

পীরগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যুর ঘটনায় জামায়াতের নিন্দা

ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে জামায়াত ঢাকা মহানগরী উত্তরের প্রস্তুতি সভা

১১ দলের ঢাকা–রংপুর লংমার্চ শুরু মানিক মিয়া অ্যাভিনিউ থেকে

কোরআনের আলোকে বাংলাদেশের পার্লামেন্ট পর্যন্ত পৌঁছে দেব: সেলিম উদ্দিন

‘দিল্লির সঙ্গে সরকারের গোপন আঁতাতেই আ. লীগ মিছিল করার সুযোগ পাচ্ছে’

‘সরকার জনরায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আমরা মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য লড়াই করব’

শুধু নারীর অধিকার নয়, দায়িত্ব সম্পর্কেও জানতে হবে