হোম > রাজনীতি > জামায়াত

‘জামায়াতকে যারা গুপ্ত ও সুপ্ত বলে তারাই একসময় হারিয়ে যাবে’

স্টাফ রিপোর্টার

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেছেন, যারা বিগত নির্বাচনে আওয়ামী লীগের ভোট পেয়ে নির্বাচিত হয়ে জামায়াতকে গুপ্ত এবং সুপ্ত বলে গালি দেয় তারা ঠিকই হারিয়ে যাবে কিন্তু জামায়াত বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় চারবার নিষিদ্ধ হওয়ার পরেও টিকে ছিল এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও টিকে থাকবে। আওয়ামীলীগ ও ভারতের দালাল ছাড়া জামায়াতকে কেউ স্বাধীনতা বিরোধী বলতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল আর্কাইভ মিলনায়তনে জামায়াতে ইসলামী শেরেবাংলানগর থানা উত্তর আয়োজিত ইউনিট প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মতিউর রহমান আকন্দ আরো বলেন, বাংলাদেশের রাজনীতিতে যারা প্রতিপক্ষকে রুখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা ইতিহাসের অতল গহবরে হারিয়ে গিয়েছেন, আর যারা ছাড় না দেওয়ার কথা বলেছে জনগণ তাদেরকেই ছাড় দেয় নাই।

তিনি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বিচারের বিষয়ে বলেন, পৃথিবীর বিচার বিভাগীয় ইতিহাসে একমাত্র আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলায় চারজন বিচারপতি তিনটি রায় দিয়েছিলেন এবং এই রায় বিচার বিভাগের ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছিল। জামায়াত ইসলামীর কোন নেতার উপরে ন্যায় বিচার করা হয়নি তারা সবাই জুডিশিয়াল কিলিংয়ে শিকার হন। আগামীতে আমরা এই বিচারের অনিয়মের প্রতিকার ইন্টারন্যাশনাল কমিউনিটি এবং সংসদে উপস্থাপন করব।

শেরেবাংলানগর উত্তর থানা আমির আব্দুল আউয়াল আজমের সভাপতিত্বে এবং সেক্রেটারি মন্জুরুল ইসলামের উপস্থাপনায় সম্মেলনে প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মোহাম্মদ রেজাউল করিম, সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক।

আরো উপস্থিত ছিলেন শেরেবাংলানগর থানা নায়েবে আমির শাহ আজিজুর রহমান তরুণ, থানা অফিস সম্পাদক তৌহিদুর রহমান, থানা বাইতুলমাল সম্পাদক হুমায়ুন কবির, থানা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আব্দুল হালিম, থানা কর্মপরিষদ সদস্য ও ওলামা বিভাগের সভাপতি মাস্টার সাইফুল ইসলাম, থানা কর্মপরিষদ সদস্য ও মিডিয়া ও আইটি সম্পাদক ইঞ্জিনিয়ার ইফতেখার সুজন খান, থানা কর্মপরিষদ সদস্য হাফেজ মুহাম্মদ শাহজাহানসহ বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীলরা।

আ.লীগের সঙ্গে ‘আঁতাত’ নিয়ে প্রধানমন্ত্রীকে জামায়াত আমিরের চ্যালেঞ্জ

জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড

আসিফ আকবরের গাড়িতে গুলির ঘটনায় জামায়াতের তীব্র নিন্দা ও প্রতিবাদ

টেকসই ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিবির সভাপতি

বাড়াবাড়ি করলে পুরো নির্বাচন কমিশন দিন-রাত ঘেরাও করে বসে থাকব: জামায়াত আমির

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন সুষ্ঠু হবে কি না, শঙ্কা রয়েছে: আবদুল হালিম

পল্টন ট্র্যাজেডির দুই দশক পূর্তিতে জামায়াতের কর্মসূচি ঘোষণা

চব্বিশের গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ৭০ শতাংশই ‘দিন আনে দিন খায়’: জামায়াত আমির

১১ দলীয় ঐক্য ভাঙার বিষয়ে যা জানাল জামায়াত

ঠাকুরগাঁও-১ আসনে দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ারের দাবি জামায়াত নেতার