হোম > রাজনীতি > জামায়াত

গণভোটের রায় না মানলে সংসদের ভেতরে ও বাইরে লড়াই চলবে

সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে শফিকুর রহমান

আমার দেশ অনলাইন

ছবি: আমার দেশ

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গণভোটে ৫১ শতাংশ মানুষের রায় আপনারা মানেন, কিন্তু ৭০ শতাংশ মানুষের রায় মানেন না— এটা অত্যন্ত দুঃখজনক। ক্ষমতায় বসে বিএনপি তাদের ৩১ দফাও ভুলে গেছে।

শনিবার (২৫ এপ্রিল) বেলা পৌনে ২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিএনপি প্রতিটি বিষয়ে পালিয়ে যাওয়া ফ্যাসিবাদের রাস্তা ধরে হাঁটছে। আপনারা হাজার চেষ্টা করলেও ওই আওয়ামী লীগ হতে পারবেন না, বড়জোর দুর্বল আওয়ামী লীগ হতে পারবেন। আওয়ামী লীগ একসময় পুরো জাতিকে নিয়ে কিংবা বিরোধী দলকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ করত, আজ তাদের কী দশা? আপনারা ঠিক একই কাজ শুরু করেছেন।

শফিকুর রহমান বলেন, গণভোটের রায় না মানলে সংসদের ভেতরে-বাইরে লড়াই চলবে। সংসদে আমরা প্রথম দিনে দাবি তুলেছি, আমরা শপথ নিয়েছি, তারা শপথ নেন নাই। জাতির সঙ্গে দেওয়া ওয়াদা ভঙ্গ করে তারা প্রতারণা করেছে। এরপরে যখন জাতিকে প্রতারিত করা হয়েছে, আমরা নোটিশ দিয়ে আলোচনার ব্যবস্থা করেছি। তারা তার বিরোধিতা করেছে। যে আইনগুলো সংশোধন না হলে অধ্যাদেশ বাস্তবায়ন না হলে, ফ্যাসিবাদী শাসনের পরিবর্তন হবে না।

জামায়াত আমির বলেন, এ বাংলাদেশ আমরা চাই না। আমরা পরিবর্তনের বাংলাদেশ চাই। যেই বাংলাদেশে শিশু যখন ঘর থেকে বের হবে, কিশোর যখন বের হবে, যুবক যুবতীরা বের হবে, আমার মা বোনেরা বের হবে, তখন কারো বুক কাঁপবে না। নিরাপত্তার সঙ্গে বের হবে। আমরা শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের সন্তানদের হাতে দা কুড়াল দেখতে চাই না। আমরা খাতা এবং কলম দেখতে চাই। আমরা কোনো আদুভাই, দাদুভাই, শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে আমাদের সন্তানদের পথ আটকাবে আমরা এটা দেখতে চাই না।

এমবি

মোংলায় কোস্ট গার্ডের সবুজ অভিযান, রোপণ হবে ৯৪০০ চারা

লাল পতাকা টানানো স্থানে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১

ট্রাম্পের ছেলেকে হত্যার হুমকি দিয়ে ইরানের ভিডিও, সতর্ক মার্কিন সিক্রেট সার্ভিস

দেশে সারের কোনো ঘাটতি নেই: ত্রাণমন্ত্রী

নেপালে আকস্মিক পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৯৫, নিখোঁজ ৫০০

ইসরাইলের সামরিক শিল্পে সাইবার হামলা, অচল নোভামিল

সুখী দেশের তালিকায় ফিনল্যান্ড যে কারণে বারবার শীর্ষে

মহানবীর (সা.) আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

শ্রীপুরে নদীতে সাঁতার কাটতে গিয়ে দুই স্কুলছাত্রের মৃত্যু

বিএনপির মামলা প্রত্যাহার হলেও হেফাজতের মামলা বহাল