হোম > রাজনীতি > জামায়াত

উৎসবমুখর বিরোধীদলীয় নেতার মিন্টুরোডের বাসভবন

বিশিষ্টজনদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়

স্টাফ রিপোর্টার

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার বিকেলে ২৯ মিন্টুরোডে বিরোধীদলের সরকারি বাসভবনে এই শুভেচ্ছাবিনিময় করেন তিনি। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শিক্ষাবিদ, সাংবাদিক, পেশাজীবী সহ বিভিন্ন শ্রেণি পেশার নারী-পুরুষের উপস্থিতিতে সেখানে বেশ উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

ঈদ শুভেচ্ছা বিনিময় উপলক্ষে বিরোধীদলীয় নেতার বাসভবনটিতে নারী ও পুরুষদের জন্য আলাদা দুটি প্যান্ডেল স্থাপন সহ আকর্ষণীয় সাজসজ্জা করা হয়। তবে বাসভবন চত্ত্বরে লাল কার্পেটে ঢাকা খোলা স্থানে দাঁড়িয়ে জামায়াত আমির ডা. শফিকুর রহমান সবার সঙ্গে একে একে কুশল বিনিময় করেন। সেখানে আগত অতিথিদের জন্য নানা পদের খাবারের ব্যবস্থা করা হয়। একইসঙ্গে প্যান্ডেলের মঞ্চে দেশের বিশিষ্ট ইসলামী শিল্পীদের অংশগ্রহণে নানা সাংস্কৃতিক পরিবেশনা চলে। অনেকে বিরোধীদলীয় নেতার সঙ্গে কুশলবিনিময়ের পাশাপাশি তারসঙ্গে ছবিও তোলেন।

এ সময় জামায়াত আমিরের সঙ্গে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, নায়েবে আমির এটিএম আজহার, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, মাওলানা আব্দুল হালিম, এহসানুল মাহবুবু জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, মহানগর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট হেলাল উদ্দিন, দক্ষিণের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, ড. ফখরুদ্দিন মানিক, শ্রকিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে একইস্থানে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা-বিনিময় করেন বিরোধীদলীয় নেতা ডা.শফিকুর রহমান।

লংমার্চ সফল করতে ঢাকা-মুন্সিগঞ্জের নেতাদের নিয়ে জামায়াতের মতবিনিময়

ড. ইউনূসের ওপর হামলার দায় ফ্যাসিস্ট হাসিনারই: জামায়াত আমির

ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের সমান অধিকার সুনিশ্চিত করতে হবে: এমপি মিলন

রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আয়াসের মুক্তি দাবি জামায়াতের

স্পেনের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত সেক্রেটারির অংশগ্রহণ

পুরোনো ফ্যাসিবাদ নতুন করে ফিরে আসছে: সাদিক কায়েম

সরকার সব সময় শিক্ষার্থীদের দমিয়ে রাখার চেষ্টা করে: ছাত্রশিবির সেক্রেটারি

দেশে এখনো সাংস্কৃতিক ফ্যাসিস্টরা সক্রিয়: নূরুল ইসলাম বুলবুল

সৌদি বিমানবন্দরে হামলার ঘটনায় জামায়াতসহ বিভিন্ন দলের শোক

আইনশৃঙ্খলার কতটা অবনতি হলে পুলিশকে একা চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়