হোম > রাজনীতি > জামায়াত

সরকারের উদাসীনতায় হাম পরিস্থিতির অবনতি: সেলিম উদ্দিন

স্টাফ রিপোর্টার

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। ছবি: আমার দেশ

সরকারের অব্যবস্থাপনা ও উদাসীনতার কারণেই দেশের স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনা ও নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

রোববার রাজধানীর মিরপুরের ইসলামী সমাজ কল্যাণ সমিতি অডিটোরিয়ামে ‘পিপল রিএনিমেট অ্যান্ড অ্যাডভান্সমেন্ট কমিউনিটি (প্রাক)’ আয়োজিত হাম প্রতিরোধে করণীয় শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সেলিম উদ্দিন বলেন, চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। রাষ্ট্র কতটা সফল বা উন্নত, তা নির্ভর করে জনগণের মৌলিক অধিকারের নিশ্চয়তা দেওয়ার ওপর। কিন্তু বর্তমান সরকার সে ক্ষেত্রে খুব একটা সফল হতে পারেনি। বিশেষ করে সরকারের লাগামহীন ব্যর্থতা ও উদাসীনতার কারণেই হাম পরিস্থিতির বড় ধরনের অবনতি হয়েছে। অথচ সময়মতো কার্যকর পদক্ষেপ নিলে তা নিয়ন্ত্রণে রাখা সম্ভব ছিল।

তিনি হামসহ যেকোনো মহামারী প্রতিরোধে সরকারকে প্রাক-প্রস্তুতিসহ প্রয়োজনীয় জনসচেতনতা সৃষ্টিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

প্রাকের চেয়ারম্যান বিশিষ্ট চিকিৎসক কর্নেল (অব.) অধ্যাপক ডা. জেহাদ খানের সভাপতিত্বে এবং শিশুরোগ বিশেষজ্ঞ ডা. মো. নূরুল ইসলাম শিকদারের পরিচালনায় সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাকের পৃষ্ঠপোষক ডা. ফখরুদ্দিন মানিক, এডমিন ইনচার্জ মো. জুবায়ের হোসাইন রাজন ও ডক্টরস সার্ভিস ইনচার্জ ডা. খালিদ বিন আলী প্রমুখ।

এছাড়াও, রোববার প্রাক হেলথ কেয়ার সেন্টার উদ্বোধন করেন ঢাকা সিটি উত্তর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দিন।

এআরবি

চ্যানেল ওয়ানের সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিলের নিন্দা জামায়াতের

দলীয়করণ অব্যাহত রেখে ন্যায়বিচার নিশ্চিত করা যাবে না: গোলাম পরওয়ার

সুন্দর বাংলাদেশ গড়তে মেধাবীদের প্রস্তুত হওয়ার আহ্বান জামায়াত আমিরের

‘আমিও ফুটবল খেলতে পারি, বল গোলবারে ঢোকে কি না, দেখা যাবে ইনশাআল্লাহ’

ঢাকা দক্ষিণে জামায়াতের মেয়র প্রার্থী সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিন

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার প্রতিশ্রুতি ভুলে গেছে বিএনপি

স্থানীয় নির্বাচনে নারী প্রার্থী দেওয়ার বিষয়ে যা জানাল জামায়াত

পীরগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যুর ঘটনায় জামায়াতের নিন্দা

ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে জামায়াত ঢাকা মহানগরী উত্তরের প্রস্তুতি সভা

১১ দলের ঢাকা–রংপুর লংমার্চ শুরু মানিক মিয়া অ্যাভিনিউ থেকে