হোম > রাজনীতি > জামায়াত

মিরপুরে জামায়াত আমিরের নির্বাচনি জনসভায় মানুষের ঢল

স্টাফ রিপোর্টার

ঢাকা-১৫ আসনের প্রার্থী ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নির্বাচনি জনসভায় দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের ঢল নেমেছে।

বৃহস্পতিবার দুপুর ২টা ৫০ মিনিটে রাজধানীর মিরপুর-১০ নম্বরে আদর্শ স্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে জনসভার কার্যক্রম শুরু হয়। তবে তার আগেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে দাঁড়িপাল্লার স্লোগানের সঙ্গে সেখানে জমায়েত হন নেতাকর্মীরা।

‘চলো একসাথে গড়ি বাংলাদেশ’ নির্বাচনি স্লোগানে আয়োজিত এই জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন জামায়াতের আমির ও ঢাকা-১৫ আসনের প্রার্থী ডা. শফিকুর রহমান। এতে ১০ দলীয় ঐক্যের বিভিন্ন দলের শীর্ষ নেতারা উপস্থিত হয়েছেন।

এদিকে মিরপুরের জনসভার মধ্য দিয়ে একটানা চার দিনের নির্বাচনি কর্মসূচি শুরু করলেন জামায়াত আমির। শুক্রবার থেকে তিনি উত্তরাঞ্চলে সফর করবেন। ২৫ জানুয়ারি ফের ঢাকার বিভিন্ন আসনে নির্বাচনি গণসংযোগ করবেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা

জামায়াতের যুব বিভাগের প্রতিনিধি সম্মেলন উদ্বোধন

দূরবীন বাংলা রেস্টুরেন্টে হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি সেলিম উদ্দিনের

আমিরাতে সড়ক দুর্ঘটনায় ১৪ মৃত্যু, জামায়াতের শোক

ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সীরাত পাঠ প্রতিযোগিতার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে: গোলাম পরওয়ার