হোম > রাজনীতি > জামায়াত

পাতানো নির্বাচন হলে মেনে নেবে না জামায়াত

আমার দেশ অনলাইন

প্রশাসনের একটি অংশ পক্ষপাতমূলক আচরণ করছে অভিযোগ করে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের সতর্ক করেছেন, কোনো ধরনের পাতানো নির্বাচন হলে তা মেনে নেবে না তার দল।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচনি পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের তিনি এসব কথা বলেন।

এর আগে সকাল ১১টার দিকে জামায়াতের আমিরের সঙ্গে সাক্ষাৎ করতে ইইউর ১৬ সদস্যের একটি প্রতিনিধিদল আসে। ঘণ্টাব্যাপী এই বৈঠকে প্রতিনিধিদলটি নির্বাচনের প্রস্তুতি এবং কোনো ধরনের হুমকি বা ‘থ্রেড’ আছে কি না, সে বিষয়ে জানতে চায়।

বৈঠক শেষে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বা সমতল ভূমির ঘাটতি আছে। প্রশাসনের উচ্চপর্যায়ের একটি অংশ পক্ষপাতিত্ব করছে। এখান থেকে বের হয়ে না এলে জামায়াত তাদের অবস্থান জানাবে। একই সঙ্গে নির্বাচন কমিশনকে (ইসি) দুর্বল মনে হচ্ছে উল্লেখ করে তাদের আরো দায়িত্বশীল হওয়ার তাগিদ দেন তিনি।

নির্বাচনে অস্ত্র উদ্ধার প্রসঙ্গে জামায়াতের এই নেতা বলেন, লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে প্রশাসনকে আরো তৎপর হওয়া উচিত, যাতে জনমনে আতঙ্ক তৈরি না হয়।

এ সময় তিনি অভিযোগ করেন, জামায়াতের নির্বাচনি কার্যক্রমে বাধা ও হয়রানি করা হচ্ছে এবং ১৫ নির্বাচনি অফিসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

জাপানে বাংলাদেশ দূতাবাসে বিরোধীদলীয় নেতার মতবিনিময় ও মধ্যাহ্নভোজ

টোকিও মেট্রোপলিটন গভর্নমেন্টের ভাইস গভর্নরের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

জাপানের পার্লামেন্ট ভবন পরিদর্শন বিরোধীদলীয় নেতার

জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

হিরোশিমার পিস পার্ক ও মিউজিয়াম পরিদর্শনে বিরোধীদলীয় নেতা

পশ্চিমবঙ্গের ভোটের প্রভাব বাংলাদেশে পড়বে না: ড. মাসুদ

আগামীর রাজনীতি শাপলার চেতনাকে ধারণ করেই গড়ে উঠবে: মামুনুল হক

ইসলাম ও নেতাদের নিশ্চিহ্নের নীলনকশার অংশ ছিলো শাপলা গণহত্যা

৫ মে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়

শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের মানববন্ধন