হোম > রাজনীতি > জামায়াত

আগামীর রাজনীতি শাপলার চেতনাকে ধারণ করেই গড়ে উঠবে: মামুনুল হক

আমার দেশ অনলাইন

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেছেন, আগামীর রাজনীতি শাপলার চেতনাকে ধারণ করেই গড়ে উঠবে। ২০১৩ সালে যারা শাহাদাত বরণ করেছেন, তারা এই বাংলার সূর্য সন্তান। তাদের আত্মত্যাগ নতুন প্রজন্মকে সত্য ও ন্যায়ের পথে উদ্বুদ্ধ করবে। তিনি আরও উল্লেখ করেন, ইতিহাসের বিভিন্ন দিক নিয়ে সত্য অনুসন্ধান ও তা প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দেওয়া সময়ের দাবি।

মঙ্গলবার রাজধানীর শাহবাগ জাদুঘরের নলিনীকান্ত অডিটোরিয়ামে ‘শাপলার শহীদচিত্র: অদেখা সত্যের ফ্রেম’ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন।

ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ আব্দুল আজিজের নেতৃত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি। তিনি প্রদর্শনী পরিদর্শন শেষে বলেন, শাপলার ঘটনাকে ঘিরে যে আলোচনা ও গবেষণা হচ্ছে, তা সত্য উদঘাটনের জন্য গুরুত্বপূর্ণ। আমরা চাই সত্য সামনে আসুক এবং বিচার প্রতিষ্ঠিত হোক। তিনি এই উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিহিত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- লেখক ও গবেষক মঞ্জুর আহমেদ, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এর মুখপাত্র রাশেদ প্রধান, শাপলা স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মাওলানা কামাল উদ্দিন, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জুল হক মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমেদ, সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত জালালী এবং বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি মাওলানা জাহিদুজ্জামানসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও সচেতন নাগরিকরা।

প্রদর্শনীতে বিভিন্ন আলোকচিত্র, তথ্যচিত্র, ডকুমেন্টেড উপস্থাপনা এবং প্রত্যক্ষদর্শীদের বর্ণনার মাধ্যমে ঘটনাটির বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে, যা দর্শনার্থীদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। বিশেষ করে তরুণ প্রজন্মের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

আয়োজকরা জানান, এ প্রদর্শনীর মূল উদ্দেশ্য হলো— ইতিহাসের আলোচনাকে গবেষণাভিত্তিক ও প্রমাণনির্ভর করা, পাশাপাশি নতুন প্রজন্মকে সচেতন ও চিন্তাশীল করে তোলা। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে আয়োজন করা হবে।

এএস

জামায়াতের জরুরি প্রেস ব্রিফিং সন্ধ্যায়

মিরপুরে ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনে মহানগর জামায়াত সেক্রেটারি

শহীদ সাইফুল্লাহ মাসুমের পিতার ইন্তেকালে জামায়াত নেতৃবৃন্দের শোক

জনগণের সম্পদ দখলে নিতে মরিয়া বিএনপি সন্ত্রাসীরা

আল্লাহর বিধান ছাড়া প্রকৃত শান্তি অসম্ভব: জামায়াতের সেক্রেটারি জেনারেল

বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রুনাই হাইকমিশনারের বৈঠক

যুবদল নেতা নয়নের ‘দাড়িওয়ালাদের আস্তানা’ স্লোগানের প্রতিবাদ জামায়াতের

মিরপুরে রাড্ডা হাসপাতালে হামলা ও লুটপাটের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

ভেরিফিকেশনের নামে শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তদের বাদ দেওয়ার ঘটনায় জামায়াত আমিরের ক্ষোভ

‘এবার ক্ষমতার গরমের আঁচ পড়ল স্বাস্থ্যসেবা কেন্দ্রের ওপর’—জামায়াত আমিরের প্রতিক্রিয়া