হোম > রাজনীতি > জামায়াত

তিস্তা মহাপরিকল্পনার কাজ দৃশ্যমান করতে হবে: জামায়াত আমির

চট্টগ্রাম ব্যুরো

জামায়াত আমির ডা. শফিকুর রহমান । ছবি: আমার দেশ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের অঙ্গীকারের দৃশ্যমান অগ্রগতি দেখতে চায় জনগণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার সকাল সাড়ে ৮টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। পরে তিনি বন্যাকবলিত বাঁশখালী উপজেলার উদ্দেশে রওনা দেন। সেখানে জামায়াতের পক্ষ থেকে বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণ সহায়তা দেওয়ার কথা রয়েছে।

ডা. শফিকুর রহমান বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি তাদের পক্ষ থেকে জোরালোভাবে তুলে ধরা হয়েছে। সরকারের পক্ষ থেকেও এ বিষয়ে অঙ্গীকার করা হয়েছে। এখন সেই অঙ্গীকার বাস্তবায়নের সময়।

তিনি বলেন, ‘আমরা জানি, এটি অনেক বড় প্রকল্প। বাস্তবায়নে সময় লাগবে। কিন্তু আন্তরিকতার সঙ্গে কাজ করলে সেই অগ্রগতি দৃশ্যমান হওয়া উচিত। জনগণ সেটিই দেখতে চায়।’

চট্টগ্রামের জলাবদ্ধতা প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, ‘চট্টগ্রাম দেশের বাণিজ্যিক রাজধানী। কিন্তু সামান্য বৃষ্টি হলেই নগরের বিভিন্ন এলাকায় পানি জমে যায়। মানুষের দুর্ভোগ বাড়ে। নালা–নর্দমা উপচে পড়ে। এসব সমস্যার সমাধান করা সরকারের দায়িত্ব।’

তিনি বলেন, জনগণের সমস্যাগুলো সরকারের নজরে আনা রাজনৈতিক দলগুলোর দায়িত্ব। ‘আমরা সেই দায়িত্ব পালন করছি। একই সঙ্গে আমাদের সামর্থ্য অনুযায়ী বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াচ্ছি। আজ বাঁশখালীতেও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে যাচ্ছি।’

এমএইচ

চীনের জুতা কারখানায় অগ্নিকাণ্ডে প্রাণহানিতে জামায়াত আমিরের শোক

চট্টগ্রামে বন্যাকবলিত এলাকা পরিদর্শনে যাবেন বিরোধীদলীয় নেতা

মাদকে ভেজাল নেই, খাদ্যে ভেজাল, জামায়াতের নারী এমপির আক্ষেপ

কথা ও কাজে মিল থাকবে—এমন রাজনৈতিক সংস্কৃতি গড়তে চায় জামায়াত

উখিয়ায় পাহাড়ধসে ৮ শিক্ষার্থীর মৃত্যুতে শিবিরের শোক ও উদ্বেগ প্রকাশ

সরকারি হিসাব কমিটির সভাপতি ডা. তাহের

প্রাথমিকে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শেখাতে নূরানী শিক্ষক নিয়োগের দাবি জামায়াত এমপির

পুরো চট্টগ্রাম আজ পানিতে ভাসছে: সংসদে শাহজাহান চৌধুরী

গণভোটের রায়কে অগ্রাহ্য করার সুযোগ দেব না: বিরোধীদলীয় নেতা

বিপ্লব পরবর্তী পরিবর্তনের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে