হোম > রাজনীতি > জামায়াত

আগামীকালের দিনটি তোমাদের, আত্মবিশ্বাসের সঙ্গে নিজের ভোট দেবে

তারুণ্যের উদ্দেশে জামায়াত আমির

আমার দেশ অনলাইন

আগামীকালের দিনটি তোমাদের। তোমরাই রক্তের বিনিময়ে এই দিনটি অর্জন করেছো। তাই দৃঢ়তার সঙ্গে লাইনে দাঁড়াবে; কোনো ভয় বা রক্তচক্ষু পরোয়া করবে না। আত্মবিশ্বাসের সঙ্গে নিজের ভোট দেবে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তারুণ্যের উদ্দেশ্য এসব কথা লিখেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

পোস্টে তিনি আরো লেখেন, আগামীকাল তোমরা ইতিহাস গড়তে চলেছো। তাই সারাদিনের স্মরণীয় মুহূর্তগুলো ছবি তুলে ও ভিডিও করে অনলাইনে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে বিশ্বকে তোমাদের এই ভোট উৎসব-এর কথা জানিয়ে দাও।

জামায়াত আমির বলেন, তোমাদের ভোট কেড়ে নেওয়ার সাধ্য কারো নেই। আর তোমার মুঠোফোন ব্যবহারের অধিকার কেড়ে নেওয়ার ক্ষমতাও কারো নেই। এগুলো তোমার নাগরিক অধিকার। তাই বুদ্ধিমত্তার সাথে তোমার মোবাইলের সর্বোত্তম ব্যবহার কর। তবে খেয়াল রেখো, ভোটকেন্দ্রের গোপন কক্ষের (Voting Booth) ভেতরে ছবি তোলা থেকে বিরত থাকতে হবে।

নাহিদ ও জোটের রাজনীতি: কোন পথে বাংলাদেশের ভোটের সমীকরণ

জামায়াতের ভোটকেন্দ্র দখল, অবৈধ অর্থের ব্যবহার ও কারচুপির পথ অত্যন্ত হতাশাজনক: বিএনপি

গুজবে কান দেবেন না, সত্যের বিজয় অবশ্যম্ভাবী

ঢাকা-৬ আসনে ৩ জনকে অন্যায়ভাবে দণ্ড দেওয়ার অভিযোগ জামায়াত প্রার্থীর

টাকা ফেরতসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে পরিবারের কাছে হস্তান্তর

নিজ আসনে ১৩ বুথ ভাঙচুরের অভিযোগ তুলে যা বললেন জামায়াত আমির

জেলা আমির নির্যাতনের দায়ে নীলফামারী এসপির প্রত্যাহার দাবি জামায়াতের

জামায়াত আমিরের সঙ্গে চীনা নির্বাচন পর্যবেক্ষকদের সাক্ষাৎ

ঠাকুরগাঁও জামায়াত আমিরকে টাকা বহনে অনাপত্তি দিয়েছিল কাস্টমস

বিমানবন্দরে জামায়াতের জেলা আমির আটক সাজানো নাটক