হোম > রাজনীতি > জামায়াত

নরসিংদীতে কিশোরী ধর্ষণ ও হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি জামায়াতের

স্টাফ রিপোর্টার

নরসিংদীর মাধবদীতে এক কিশোরীকে অপহরণ, ধর্ষণ ও নির্মমভাবে হত্যার মর্মান্তিক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এই প্রতিবাদ জানান। একই সঙ্গে নরসিংদীর এই ধর্ষণ ও হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারপূর্বক অতি দ্রুত বিচার সম্পন্ন করে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

বিবৃতিতে তিনি বলেন, নরসিংদীর মাধবদীতে এক কিশোরীকে অপহরণ, ধর্ষণ ও নির্মমভাবে হত্যার মর্মান্তিক ঘটনায় আমি গভীর শোক, ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করছি। কিশোরীকে ধর্ষণের পর পৈশাচিক কায়দায় হত্যা মানবতা, নৈতিকতা ও আইনের শাসনের ওপর চরম আঘাত।

অ্যাডভোকেট জুবায়ের বলেন, ‘আমি নিহত কিশোরীর রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। একই সঙ্গে এ নৃশংস ঘটনার সঙ্গে জড়িত সব অপরাধী— তারা যে দল, গোষ্ঠী বা প্রভাবশালী মহলেরই হোক না কেন, তাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানাচ্ছি।

তিনি আরো বলেন, ধর্ষণ ও হত্যার মতো জঘন্য অপরাধের ক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব, সামাজিক চাপ বা আপস-মীমাংসার সুযোগ থাকতে পারে না। ধর্ষকেরা বিএনপি অথবা যে দলেরই হোক, তাদের ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। এ ধরনের ঘটনা ধামাচাপা দেওয়ার অপচেষ্টা আরও বড় অপরাধ। আমরা স্পষ্টভাবে বলতে চাই, ন্যায়বিচার নিশ্চিত না হলে সমাজে আইনের প্রতি মানুষের আস্থা নষ্ট হবে এবং অপরাধীরা আরও উৎসাহিত হবে। জামায়াতে ইসলামী সব সময় ন্যায়বিচার, মানবাধিকার ও সামাজিক নিরাপত্তার পক্ষে সোচ্চার ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশব্যাপী নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কার্যকর ও কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

সমর্থকদের উদ্দেশে যে বার্তা দিলেন এমপি আমির হামজা

ধর্ষণ-খুনের ঘটনাগুলো গোটা জাতিকে স্তম্ভিত করেছে: জামায়াত আমির

ঋণ পুনঃ তফসিলের সুবিধাভোগীকে ব্যাংকিং খাতের নিয়ন্ত্রক করলে প্রশ্ন উঠবেই

আইনশৃঙ্খলাবাহিনীকে আরো জনবান্ধব ও কার্যকর হতে হবে

রাজধানীতে স্কুলছাত্রী হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জামায়াতের

ছাত্রশিবিরের নতুন কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন যারা

বাংলাদেশ ব্যাংকের ঘটনায় ‘সরকার সমর্থিত মব-কালচারের’ সূচনা

হান্নান মাসউদের ওপর হামলার ঘটনায় জামায়াতের নিন্দা

হাতিরঝিলে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে এমপি মিলনের খাদ্য বিতরণ

চাঁদাবাজি বন্ধ না হলে দেশব্যাপী শক্ত প্রতিরোধ গড়ে তুলবো: জামায়াত আমির