হোম > রাজনীতি > জামায়াত

লক্ষ্মীপুরে জামায়াত কর্মী হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

স্টাফ রিপোর্টার

লক্ষ্মীপুর সদরে জামায়াতে ইসলামীর কর্মী আব্বাস উদ্দিনের নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

বুধবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, লক্ষ্মীপুর সদর উপজেলার চররমানী মোহন ইউনিয়নের ১ নং ওয়ার্ডের জিতু অ্যাগ্রো মৎস্য খামারে দুর্বৃত্তদের দেয়া আগুনে অগ্নিদগ্ধ হয়ে জামায়াত কর্মী আব্বাস উদ্দিনের নিহত হওয়ার ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি। একজন নিরীহ মানুষকে এভাবে আগুনে পুড়িয়ে হত্যা করার এমন নির্মম ঘটনার নিন্দা জানানোর কোনো ভাষা আমাদের জানা নেই। রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তাকে আগুনে পুড়িয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।

তিনি বলেন, এ ঘটনার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য আমি সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি।

অ্যাডভোকেট জুবায়ের বলেন, নিহত জামায়াত কর্মী আব্বাস উদ্দিনকে শহীদ হিসেবে কবুল করার জন্য আমি আল্লাহর নিকট দোয়া করছি এবং তার শোক সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে দোয়া করছি আল্লাহ তাদের এ শোক সহ্য করার তাওফিক দান করুন।

তিব্বতে ভূমিকম্প, তিন মিনিট পর নেপালে ভয়াবহ বন্যা—নেপথ্যে কী

নেপালের আকস্মিক বন্যায় কানাডার ২৪ নাগরিক নিখোঁজ

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান

নিখোঁজের ৩২ ঘণ্টা পর সাগরে মিলল নিউজিল্যান্ডের কিশোরের লাশ

চেয়ারে বসাকে কেন্দ্র করে রাবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৪

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

স্কুলছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ছড়ানোর অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

ফরাসি নানকে হামলা, ‘মানসিক অসুস্থ’ বলে ইহুদি বসতি স্থাপনকারীকে দায়মুক্তি

রংপুরে গণপতি হত্যা: সম্প্রীতি রক্ষায় মতবিনিময় সভা