হোম > রাজনীতি > জামায়াত

রায়পুরে মা ও তিন মেয়ে হত্যার ঘটনায় জামায়াতের মহিলা বিভাগের উদ্বেগ

স্টাফ রিপোর্টার

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ঘরে ঢুকে কুপিয়ে মা ও তিন মেয়েকে হত্যা এবং পরে গণপিটুনিতে ঘাতক হত্যার ঘটনায় চরম উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ। গতকাল বৃহস্পতিবার এ হত্যার ঘটনা ঘটে।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে মহিলা বিভাগীয় সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা এমপি এই উদ্বেগের কথা জানান।

বিবৃতিতে তিনি বলেন, আমরা গভীর উদ্বেগের সাথে জানাচ্ছি। সারা দেশে প্রতিদিনই কোন না কোন স্থানে এ ধরনের ঘটনা ঘটছে। এতে সাধারণ জনগণ তাদের জানমালের নিরাপত্তা নিয়ে শংকিত। লক্ষিপুরের ঘটনায় আমরা দেখেছি সাধারণ মানুষ গণপিটুনিতে ঘাতককেও হত্যা করেছে। আমরা মনে করি এ ঘটনা দেশের মানুষের আইনের প্রতি আস্থাহীনতার বহিঃপ্রকাশ।

এ পরিস্থিতিতে আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে এই হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানাচ্ছি। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে তাদেরকে আইনেরর আওতায় আনা হোক। সরকারকে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে বিশেষ নজর দেয়ার দাবি জানাচ্ছি। একই সঙ্গে এধরণের মামলার দ্রুত বিচার ও রায় কার্যকর করে৷ সমাজে সতর্ক বার্তা দেয়ার আহবান জানাচ্ছি।

হামে শিশু মৃত্যুর দায়ে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি সেলিম উদ্দিনের

রাজধানীতে ছাত্রশিবিরের ৫ কিলোমিটার দীর্ঘ ‘রান এগেনেইস্ট ড্রাগ’ অনুষ্ঠিত

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস রাজধানীতে জামায়াতের যুব র‌্যালি

গ্যাস দিন, না হলে বিল নেয়া বন্ধ করুন: সংসদে কামাল হোসেন

দুর্নীতিকে প্রমোট করতেই সারোয়ারের মতো ক্লিন ইমেজ ডিসিকে সিলেট থেকে প্রত্যাহার

বিরোধীদলীয় নেতার সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা মহানগর পূর্ব শাখা শিবিরের সভাপতি ইমদাদুল হক, সেক্রেটারি সাইফুল ইসলাম

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জামায়াতের ৪ জনকে বহিষ্কার

সাঈদীর জন্মস্থান হওয়ায় ১৭ বছর বঞ্চিত ছিল পিরোজপুর

ছেলে-মেয়ে উভয়ের অধিকার সমান হলে ছেলেদের শিক্ষা কেন অবৈতনিক করা হচ্ছে না