হোম > রাজনীতি > জামায়াত

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বাংলাদেশ জিতে যাবে: জামায়াত আমির

আমার দেশ অনলাইন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গণভোটে ‘হ্যাঁ’ জিতে গেলে বাংলাদেশ জিতে যাবে। মঙ্গলবার রাতে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, গণভোটে ‘হ্যাঁ’-এর বিজয় হলে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথ খুলে যাবে। ‘হ্যাঁ’-এর বিজয় হলে অতীতের নির্যাতন-নিপীড়নের অবসান ঘটবে এবং তার ন্যায়সংগত বিচার হবে। ‘হ্যাঁ’-এর বিজয় হলে শহীদ শরিফ ওসমান হাদির পরিবার বিচার পাবে।

তিনি আরো বলেন, আমরা সমাজের প্রতিটি স্তরে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে চাই। আমরা আবারও বলছি, আমরা তরুণদের হাতে ক্ষমতা তুলে দিতে চাই। আমরা যুবকদের বেকার ভাতা দেবো না বরং তাদের হাতে কাজ তুলে দিবো।

নেপালে আকস্মিক বন্যায় নিহতের ঘটনায় জামায়াতের শোক

জোরারগঞ্জে ১১ চোরাই স্মার্টফোন উদ্ধার, গ্রেপ্তার ৩

রাসুলুল্লাহর আদর্শ অনুসরণের মাধ্যমেই শ্রেষ্ঠত্ব লাভ হবে

বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি: মাহদী আমিন

তারেক রহমান প্রতিশ্রুতি বাস্তবায়ন করে যাচ্ছেন: ড. আবদুল মঈন খান

ভারতের বিদ্রোহী ২০ তৃণমূল এমপিকে শোকজ

গণভোটের রায় বাস্তবায়ন না হলে কী করবে ১১ দল, জানালেন নাহিদ

প্রধানমন্ত্রীর নির্দেশে ওই শিশুকে চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ

প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে: প্রাণিসম্পদমন্ত্রী

যশোরে খামারে মাছ মৃত্যুর কারণ লোডশেডিং নয়, অব্যবস্থাপনা: তদন্ত কমিটি