হোম > রাজনীতি > জামায়াত

জামায়াত সংখ্যাগরিষ্ঠতা অর্জনের দ্বারপ্রান্তে: ডা. শফিক

আমার দেশ অনলাইন

বাংলাদেশ জামায়াতে ইসলামী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (৯ ফেব্রুয়ারি) নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

জামায়াত আমির বলেন, ‘বারাক ওবামা “Yes We Can” স্লোগান নিয়ে জয়ী হওয়ার আগে সংবাদপত্রগুলো বলেছিলো একজন কৃষ্ণাঙ্গ মানুষ কখনোই আমেরিকার প্রেসিডেন্ট হতে পারবে না। শ্রীলঙ্কা এবং নেপালে দুর্নীতিবিরোধী আন্দোলনগুলো সমস্ত প্রতিকূলতাকে হার মানিয়ে বড় দলগুলোকে পরাজিত করেছে। নিউ ইয়র্কে জোহরান মামদানি সাধারণ ভোটারদের সমর্থনে জয় ছিনিয়ে এনেছেন।

মাত্র এক বছর আগেও আমার দলকে নগণ্য মনে করে গণনার বাইরে রাখা হয়েছিল; বলা হয়েছিল যে আমরা মাত্র হাতেগোনা কয়েকটি আসন পাবো। আজ সেই জামায়াত সংখ্যাগরিষ্ঠতা অর্জনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। এটিই এখন জনগণের ট্রেন্ড। জনগণ যখন ঐক্যবদ্ধ হয়, তখন কোনো কিছুই তাদের থামাতে পারে না।

আমার দল কখনো ভয়ভীতি দেখানোর রাজনীতি করেনি এবং করবেও না। আমাদের কোনো ভুয়া ভোটার নেই, আর নির্বাচন কারচুপি করারও আমাদের কোনো প্রয়োজনও নেই। তবে যদি কেউ জনগণের ভোট চুরি করার চেষ্টা করে বা জনগণের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে চায়, তবে আমরা জনগণকে সাথে নিয়ে সেই অধিকার রক্ষা করবো, ইনশাআল্লাহ; ঠিক যেভাবে আমরা ২৪-এর জুলাইয়ে আমাদের দেশকে রক্ষা করেছিলাম।

ক্ষমতায় কে যাবে তা জনগণের ইচ্ছায় নির্ধারিত হবে। এই ম্যান্ডেট কেবল জনগণের।’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা

জামায়াতের যুব বিভাগের প্রতিনিধি সম্মেলন উদ্বোধন

দূরবীন বাংলা রেস্টুরেন্টে হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি সেলিম উদ্দিনের