হোম > রাজনীতি > জামায়াত

নৃশংস হত্যা-সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ করবে জামায়াত

স্টাফ রিপোর্টার

রাজধানীতে শিশু রামিশাকে নৃশংসভাবে হত্যা, চাঁদাবাজি, সন্ত্রাসসহ সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রতিবাদে এবং চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করবে জামায়াতে ইসলামী।

বুধবার বিকেল ৫টায় বায়তুল মোকাররম দক্ষিণ গেটে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে এই সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

সমাবেশে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় ও মহানগরীর নেতা এবং বিরোধীদলীয় সংসদ সদস্যরা উপস্থিত থাকবেন।

বুধবার দুপুরে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

‘প্রিয় সোনামণি রামিসা, তোমার কাছে মানবতা লজ্জিত’

হজ পালনের উদ্দেশে জামায়াত আমির ঢাকা ছাড়বেন কাল

মালয়েশিয়ার পাস-এর প্রেসিডেন্টের সঙ্গে জামায়াতের সেক্রেটারি জেনারেলের মতবিনিময়

হামে মৃত্যু অস্বাভাবিকভাবে বাড়ায় উদ্বেগ প্রকাশ

আগামী বাজেটে শ্রমিক বৈষম্যের অবসান চাই: অধ্যাপক মুজিব

বিরোধীদলীয় নেতার সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

শিক্ষাঙ্গণে সহিংসতা ও দখলদারিত্বের রাজনীতি বন্ধ করতে হবে

ভোগের নয়, ত্যাগের রাজনীতিই এদেশের ভাগ্য বদলাবে: এটিএম আজহার

মোটরসাইকেল মালিকদের ওপর করারোপ হবে জনস্বার্থবিরোধী

শরিয়াহ আইন বাস্তবায়নের আহ্বান জামায়াতের নায়েবে আমিরের