হোম > রাজনীতি > জামায়াত

দেশের মানুষ লুটেরাদের ইসলামী ব্যাংক দখল করতে দেবে না: রফিকুল ইসলাম খান

আমার দেশ অনলাইন

জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেছেন, দেশের মানুষ লুটেরাদের ইসলামী ব্যাংক দখল করতে দেবে না। আপনারা বলতে পারেন, আমি কেন ইসলামী ব্যাংক নিয়ে কথা বলছি- আমি ব্যাংকের একজন গ্রাহক। তাই কথা বলছি।

বৃহস্পিবার বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে ‘বিদ্যুতের অযৌক্তিক ও অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ, বর্ধিত মূল্য প্রত্যাহার এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে’ আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের উদ্যোগে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, এ সরকার গণ ভোটের পক্ষে জনগণের রায় চেয়েছে। জনগণ গণভোটের পক্ষে রায়ও দিয়েছেন। কিন্তু সরকার এখন সেই রায় মানছেন না। তারা গণভোটের জন রায়কে অস্বীকার করে ওয়াদা ভঙ্গ করেছে।

তিনি আরো বলেন, আমি সরকারকে বলবো, আপনারা বিদ্যুতের দাম না বাড়িয়ে দুর্নীতি বন্ধ করুন।

প্রতিশ্রুতি দিয়েও নন-এমপিও শিক্ষকদের বেতনভুক্ত করছে না সরকার: মুজিবুর রহমান

রাড্ডার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি জামায়াতের

বিরোধীদলীয় নেতার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী বৈঠক

মোহাম্মদপুরে শিক্ষার্থীদের মধ্যে জামায়াতের হিজাব ও টুপি বিতরণ

আইনশৃঙ্খলার অবনতি, দখল ও চাঁদাবাজিতে ভীতসন্ত্রস্ত মানুষ, উদ্বেগ জামায়াতের

‘জুলাই যোদ্ধার স্টুডিওতে হামলা করে ইনিয়ে-বিনিয়ে বলা হচ্ছে চাঁদা চাওয়া হয়নি’

জামায়াতের জরুরি প্রেস ব্রিফিং সন্ধ্যায়

মিরপুরে ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনে মহানগর জামায়াত সেক্রেটারি

শহীদ সাইফুল্লাহ মাসুমের পিতার ইন্তেকালে জামায়াত নেতৃবৃন্দের শোক

জনগণের সম্পদ দখলে নিতে মরিয়া বিএনপি সন্ত্রাসীরা