হোম > রাজনীতি > জামায়াত

রাজধানীতে বেকারদের মাঝে জামায়াতের অটো রিকশা বিতরণ

স্টাফ রিপোর্টার

রাজধানীর হাতিরঝিল এলাকায় অসহায় ও বেকারদের মাঝে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে অটো-রিকশা বিতরণ করেছে জামায়াতে ইসলামী।

মঙ্গলবার সকালে ঢাকা মহানগর উত্তর জামায়াতের ৩৬ নং ওয়ার্ড উন্নয়ন ফোরাম ও হাতিরঝিল থানা পূর্বের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এই রিকশা বিতরণ করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন।

এ সময় তিনি বলেন, জামায়াতে ইসলামী শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় জাতীয় সংসদের ভেতরে ও বাইরে যুগপৎভাবে কাজ করতে অঙ্গীকারাবদ্ধ।

সেলিম উদ্দিন বলেন, শ্রমজীবী মানুষরাই রাষ্ট্রীয় উন্নয়নের অন্যতম কারিগর। তাদের শ্রমই জাতীয় উন্নয়নের অন্যতম চালিকাশক্তি। কিন্তু একবিংশ শতাব্দীতে এসেও তারা অবহেলিত ও অধিকার বঞ্চিত। জামায়াতে ইসলামী স্পষ্টভাবে ঘোষণা করছে শ্রমজীবী মানুষের ওপর কোনো আঙুল তোলা বা জুলুম-নির্যাতন কোনোভাবেই মেনে নেওয়া হবে না বরং তাদের কাঁধে কাঁধ মিলিয়ে সকল ষড়যন্ত্র মোকাবিলা করা হবে। আমরা অতীতেও শ্রমজীবী মানুষের পাশে ছিলাম, এখনো আছি এবং আগামী দিনেও থাকবো-ইনশাআল্লাহ।

তিনি শ্রমিকদের নায্য অধিকার প্রতিষ্ঠায় সরকার ও বিরোধী দল সহ মালিক পক্ষকে খোলা মনে এগিয়ে আসার আহবান জানান।

হাতিরঝিল পূর্ব থানা আমির অ্যাডভোকেট জিল্লুর রহমান আজমীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি খন্দকার রুহুল আমিন, থানা অফিস সম্পাদক আসগর হোসাইন, মিডিয়া ও প্রচার সম্পাদক আনোয়ার হোসেন আজিজ প্রমূখ। সভা শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

রাজধানীতে বুধবার বিক্ষোভ মিছিল করবে ছাত্রশিবির

বিল নিয়ে আইনমন্ত্রীর মন্তব্যে বিরোধীদলীয় নেতার প্রতিক্রিয়া

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সারা দেশে বিক্ষোভের ডাক

জামায়াতের নারী কর্মীর সঙ্গে নিকৃষ্ট আচরণ নব্য ফ্যাসিবাদের বার্তা

‘সংসদ মানুক বা না মানুক, গণভোটের রায় আমরা বাস্তবায়ন করব’

বিএনপি ফ্যাসিবাদী শাসনের দিকে ধাবিত হচ্ছে: গোলাম পরওয়ার

কণ্ঠে গুমের অধ্যাদেশ বাতিল নিয়ে ক্ষোভ প্রকাশ ব্যারিস্টার আরমানের

জাতীয় সংসদে বৈঠক করেছেন বিরোধীদলীয় এমপিরা

আমরা চাই না বাংলাদেশে আবার ফ্যাসিবাদ কায়েম হোক: ডা. শফিকুর রহমান

কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় জামায়াত আমিরের শোক