হোম > রাজনীতি > জামায়াত

জামায়াত প্রার্থী ব্যারিস্টার আরমানের পক্ষে নারী মিছিল

ঢাকা-১৪ আসন

স্টাফ রিপোর্টার

ঢাকা-১৪ আসনে ১১দলীয় নির্বাচনি ঐক্য মনোনীত জামায়াতে ইসলামীর প্রার্থী ব্যারিস্টার আহমেদ বিন কাশেম আরমানের পক্ষে বিশাল নারী মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর মিরপুর-১ ঈদগাহ মাঠসংলগ্ন মনিকানন স্কুল প্রাঙ্গণ থেকে এই মিছিল বের হয়।

ব্যারিস্টার আরমানের নেতৃত্বে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়। এতে ব্যাপকসংখ্যক নারী অংশগ্রহণ করেন। সবার হাতে দাঁড়িপাল্লার প্রতীক শোভা পায়। তারা দাঁড়িপাল্লার পক্ষে স্লোগানও দেন।

সমামপনী বক্তব্যে ব্যারিস্টার আরমান বলেন, ‘সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত ন্যায়-ইনসাফের নতুন বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দিন। পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে সিল মারুন।’

তিনি বলেন, ‘সারা দেশে দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার উঠেছে। ইনশাআল্লাহ ১২ তারিখে জামায়াত ও ১১দলীয় প্রার্থীদের বিজয়ীর মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন যাত্রা শুরু হবে।’

ভারতের ভোটার তালিকা থেকে লাখো মুসলিমের নাম বাদ দেওয়ায় শিবিরের উদ্বেগ

বাংলাদেশে পুশ-ইন বন্ধ করার জন্য ভারত সরকারের প্রতি জোর দাবি ছাত্রশিবিরের

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী হচ্ছে, জাতি জানতে চায়: ডা. শফিকুর রহমান

জননিরাপত্তা ও আইনশৃঙ্খলার উন্নতিতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে: জামায়াত আমির

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে