হোম > রাজনীতি > জামায়াত

গণরায় পাশ কাটানোর চেষ্টা সরকারের জন্য আত্মঘাতি: সেলিম উদ্দিন

জামায়াতের প্রতিনিধি সম্মেলন

স্টাফ রিপোর্টার

জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, সরকার জুলাই সনদকে পাশ কাটানোর নানা ধরনের অপযুক্তি ও কুযুক্তি উপস্থাপন করছে, যা গণরায়ের প্রতি রীতিমত অশ্রদ্ধা। কিন্তু এসব করে তারা কোনভাবেই গণরায় পাশ কাটাতে পারবে না বরং তা তাদের জন্যই তা হবে আত্মঘাতি।

তিনি সরকারকে টালবাহানা বন্ধ করে অবিলম্বে জুলাই সনদ পুরোপুরি বাস্তবায়ন করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার আহবান জানান। অন্যথায় জুলাই যোদ্ধারা জনগণকে সঙ্গে নিয়ে আবারো রাজপথে নামবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

তিনি সোমবার রাজধানীর উত্তরার একটি মিলনায়তনে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উত্তরা মডেল থানার আয়োজিত ইউনিট প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সেলিম উদ্দিন বলেন, জুলাই বিপ্লব ও জুলাই সনদ আমাদের জাতীয় জীবনের অন্যতম অর্জন। এ বিপ্লবই দেশ ও জাতিকে স্বৈরাচার ও ফ্যাসিবাদ মুক্ত করেছে। এজন্য রাজপথে জীবন দিতে হয়েছে হাজার হাজার তরতাজা প্রাণের। কিন্তু সরকার ক্ষমতায় গিয়ে এখন সবকিছু ভুলে যেতে বসেছে। কারণ, জুলাই বিপ্লবে তাদের উল্লেখযোগ্য কোন অবদান ছিলো না।

তিনি বলেন, ইসলামী আন্দোলনের কর্মীদের বিশ্রাম নেওয়ার কোন সুযোগ নেই; বরং ময়দানে সব সময় আপসহীন থেকে আল্লাহর জমীনে তার দ্বীন প্রতিষ্ঠায় সর্বস্তরের জনশক্তিকে ঐক্যবদ্ধ প্রয়াস চালাতে হবে।

থানা আমির অ্যাডভোকেট ইব্রাহিম খলিলের সভাপতিত্বে এবং সেক্রেটারি বদিউজ্জামান বকুলের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উত্তরা জোনের সহকারী জোন পরিচালক মাহবুবুর রহমান।

আরো বক্তব্য রাখেন থানা নায়েবে আমির হারুনুর রশিদ তারেক, থানা কর্মপরিষদ সদস্য সাদেকুল ইসলাম, ওসাম গনী জুয়েল, জাহাঙ্গীর আলম, মহিউদ্দিন, নাঈম হাসান এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মাহফুজুর রহমান প্রমূখ।

শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের কর্মসূচি ঘোষণা

অসুস্থ কবি আল মুজাহিদীকে দেখতে গেলেন মিয়া গোলাম পরওয়ার

সরকারের উদাসীনতায় হাম পরিস্থিতির অবনতি: সেলিম উদ্দিন

‘দেশের উন্নয়নে প্রবাসীদের অভিজ্ঞতা কাজে লাগাতে হবে’

জামায়াত নেতাদের সঙ্গে তুর্কি হুদাপার পার্টির প্রতিনিধি দলের সাক্ষাৎ

গণরায় উপেক্ষা করলে অতীতের পুনরাবৃত্তি ঘটবে: সেলিম উদ্দিন

গণমাধ্যমকর্মীদের অধিকার নিশ্চিতের আহ্বান ছাত্রশিবিরের

সিলেটে ৮ নির্মাণশ্রমিক নিহতের ঘটনায় জামায়াতের শোক

জনগণের আশা-আকাঙ্ক্ষা তুলে ধরতে মুক্ত গণমাধ্যমের বিকল্প নেই

জুলাই সনদ ও গণভোট পৃথক করে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে সরকার