হোম > রাজনীতি > জামায়াত

সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যুতে জামায়াতের শোক

স্টাফ রিপোর্টার

জামায়াত

রাজধানীর উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো শোকবার্তায় তিনি বলেন, গত রাতে বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনাল ম্যাচ দেখে দৈনিক প্রাণের বাংলাদেশ-এর স্টাফ রিপোর্টার মো. রবিউল আলম রাজু এবং সংবাদ দিগন্তের স্টাফ রিপোর্টার শাকিবুল হাসান মোটরসাইকেলে করে বাসায় ফেরার পথে উত্তরা জসীমউদ্দীন মোড় ও রাজলক্ষ্মীর মাঝামাঝি এলাকায় একটি বাস তাদের চাপা দিলে তারা মর্মান্তিকভাবে নিহত হন। আমি এই আকস্মিক মৃত্যুর ঘটনায় অত্যন্ত ব্যথিত ও মর্মাহত।

তিনি আরও বলেন, আসন্ন উত্তরা প্রেস ক্লাব নির্বাচনে অংশ নেওয়া এ দুই প্রথিতযশা গণমাধ্যমকর্মীর এমন আকস্মিক চলে যাওয়া দেশের সাংবাদিকতা জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি। আমি নিহতদের রুহের মাগফিরাত কামনা করছি। একই সঙ্গে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছি, তিনি যেন তাদের পরিবার-পরিজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের এই গভীর শোক সহ্য করার তাওফিক দান করেন।

অ্যাডভোকেট জুবায়ের দেশের সড়কব্যবস্থার সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং এ দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

এসআর

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা

জামায়াতের যুব বিভাগের প্রতিনিধি সম্মেলন উদ্বোধন