হোম > রাজনীতি > জামায়াত

জামায়াত আমিরের সঙ্গে বিভিন্ন দেশের প্রতিনিধি দলের সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার

জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল।

মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে এসব সাক্ষাৎ অত্যন্ত হৃদ্যতাপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয় বলে দলীয় সূত্র জানিয়েছে। এ সময় প্রতিনিধিদলের সদস্যরা নিজ নিজ সরকারের পক্ষ থেকে ডা. শফিকুর রহমানকে বিরোধী দলীয় নেতা নির্বাচিত হওয়ায় আন্তরিক অভিনন্দন জানান। তারা আশা প্রকাশ করেন যে, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে তার নেতৃত্বে দল ঐতিহাসিক ভূমিকা পালন করবে।

সাক্ষাতকারী বিদেশি প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে ছিলেন-ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগের, যুক্তরাজ্যের ইন্দো-প্যাসিফিক বিষয়ক মন্ত্রী সীমা মালহোত্রা, ভারতের পররাষ্ট্র বিষয়ক সচিব বিক্রম মিশ্রি, তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীএ. বেরিস একিনচির, পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল চৌধুরী, নেপালের পররাষ্ট্রমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল বালা নন্দ শর্মা।

বাংলাদেশ সফররত এসব উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পৃথকভাবে সাক্ষাৎ করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় করেন।

এ সময় জামায়াত আমির ও সংসদের বিরোধী দলীয় নেতার সঙ্গে উপস্থিত ছিলেন- দলের নায়েবে আমির ও সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম; সহকারী সেক্রেটারি জেনারেল ও বিরোধী দলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান; কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন; এবং জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মাহমুদুল হাসান।

মিরপুরে এসএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে বিরোধীদলীয় নেতা

‘জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধা সমাবেশ’ বাস্তবায়নে জামায়াতের বৈঠক

ঢাকায় সমাবেশের ঘোষণা জামায়াতের

স্বাস্থ্যখাতের সংকট কাটাতে ব্যয়বিহীন সংস্কারের প্রস্তাব এমপি ফরিদের

গুরুত্বপূর্ণ দিবসে কর্মসূচি পালন করবে জামায়াতের যুব বিভাগ

চট্টগ্রামে শিবির কর্মীদের ওপর নৃশংস হামলায় জামায়াতের নিন্দা

চট্টগ্রাম সিটি কলেজে হামলায় জড়িত ছাত্রদল নেতাদের বিচার দাবি শিবিরের

বিরোধীদলীয় নেতার সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সংসদে জাতির প্রত্যাশা পূরণে কাজ করবেন ১১ দলের নারী সদস্যরা

সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের প্রার্থী যারা