হোম > রাজনীতি > জামায়াত

ভোট ডাকাতির চেষ্টা হলে জনগণ রুখে দেবে

মোহাম্মদপুরে জামায়াত আমির

আমার দেশ অনলাইন

ছবি: ভিডিও থেকে নেওয়া

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, নির্বাচনে ভোট ডাকাতি, ভোট চুরি বা অবৈধ ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা হলে জনগণ তা রুখে দেবে।

সোমবার রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা-১৩ আসনে ১১দলীয় জোট মনোনীত বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মামুনুল হকের পক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এখন থেকেই পাহারাদারি শুরু করতে হবে। বিজয়ের মালা গলায় পরিয়ে ঘরে না ফেরা পর্যন্ত এই পাহারা দিতে হবে। ঘরে ফিরে আগে দুই রাকাত নামাজ আদায়ের মাধ্যমে শুকরিয়া আদায়েরও আহ্বান জানান তিনি।

জামায়াত আমির হুঁশিয়ার করে বলেন, ‘ভোট ছিনতাই ও দুঃশাসন ফিরিয়ে আনার কোনো দুঃস্বপ্নে কেউ ভুগবেন না। তিনি বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ আসন। এখানে কিছু অসৎ ব্যক্তি মাদক, চাঁদাবাজি, অস্ত্রবাজি, দখলবাজি চালিয়ে আসছে। যারা এই অস্ত্রবাজি, ধাপ্পাবাজি করছে, তাদের হাত থেকে এলাকাবাসীকে বাঁচিয়ে তুলব ইনশাআল্লাহ।’

তিনি বলেন, ‘আমরা কোন ব্যক্তি, পরিবার বা দলের পক্ষে নির্বাচনে নামিনি। আমরা ১৮ কোটি মানুষের পক্ষে নেমেছি। একটি দল ক্ষমতায় আসতে পাগলপারা হয়ে উঠেছে। জনগণ তাদের দেখেছে, আর দেখতে চায় না। আমরা কোনো চাঁদাবাজ, সন্ত্রাসীদের আর দেখতে চাই না। জনগণ জুলাইয়ের পক্ষের লোকদের বিজয় দেখতে চায়।’

জামায়াত আমির সতর্ক করে আরো বলেন, ‘সরকারের কিছু অসৎ লোক-আমলা-সচিব দলবাজি করছেন। বিভিন্ন জায়গায় প্রার্থীদের জিতিয়ে আনতে চেষ্টা করছেন। জাতি আপনাদের বারবার ক্ষমা করবে না। আবার কেউ ফ্যাসিবাদের মুখে ঠেলে দেওয়ার চেষ্টা হলে জুলাইয়ের মো তা রুখে দেবে। ইনশাআল্লাহ, দুর্নীতিমুক্ত ও ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা হবে।’

জনসভায় ঢাকা-১৩ আসনের প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, ডাকসুর ভিপি সাদিক কায়েমসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। জনসভায় মামুনুল হকের হাতে রিকশা প্রতীক তুলে দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান জামায়াত আমির।

সরকার জনগণের প্রত্যাশা নিয়ে তামাশা করছে: মাওলানা আব্দুল হালিম

‘ইশরাকের হাতে অস্ত্রটা না থাকলে ভালো হতো, কাজকে নেগেটিভ বলার সুযোগ নেই’

আইনশৃঙ্খলার এত অবনতি হয়েছে, প্রতিমন্ত্রীকে অস্ত্র হাতে নামতে হচ্ছে: জামায়াত আমির

বিরোধীদলকে প্রাপ্য সম্মান দিতে ব্যর্থ হয়েছে সরকার

অতিথি তালিকায় নাম না থাকায় জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনে যাননি বিরোধীদলীয় নেতা

দুর্গাপূজা নিয়ে ডা. তাহেরের নামে ভুয়া ফটোকার্ড, জামায়াতের প্রতিবাদ

চট্টগ্রামে পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা

জামায়াতের জরুরি সংবাদ সম্মেলন দুপুর ১২টায়

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, দূতাবাসের ভূমিকা স্পষ্ট করার দাবি জামায়াত আমিরের

জামায়াত সুশাসন ও মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চায়: সেলিম উদ্দিন