হোম > রাজনীতি > জামায়াত

ঢাকা মহানগর পূর্ব শাখা শিবিরের সভাপতি ইমদাদুল হক, সেক্রেটারি সাইফুল ইসলাম

আমার দেশ অনলাইন

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগর পূর্ব শাখার ২০২৬ সেশনের অবশিষ্ট সময়ের জন্য সভাপতি নির্বাচন ও সেক্রেটারি মনোনয়ন সম্পন্ন হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে মো. ইমদাদুল হক মিয়াজী সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। পরবর্তীতে সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি মো. সাইফুল ইসলামকে শাখা সেক্রেটারি হিসেবে মনোনীত করা হয়।

এ উপলক্ষে অনুষ্ঠিত সদস্য সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা মহানগর পূর্ব শাখার সাবেক সভাপতি ডা. ফখরুদ্দিন মানিক এবং ইয়াছিন আরাফাত। এ ছাড়া শাখার সাবেক সভাপতিবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ সম্পন্ন হয়। ভোট গণনা শেষে কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সর্বাধিক ভোটপ্রাপ্ত মো. ইমদাদুল হক মিয়াজীকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং তাকে শপথবাক্য পাঠ করান।

পরে নবনির্বাচিত সভাপতি সদস্যদের পরামর্শক্রমে মো. সাইফুল ইসলামকে শাখা সেক্রেটারি হিসেবে মনোনীত করেন।

সমাবেশে কেন্দ্রীয় সভাপতি নবনির্বাচিত নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে সংগঠনের দাওয়াহ, শিক্ষা, ছাত্রকল্যাণ ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে নসিহত প্রদান করেন।

নবনির্বাচিত সভাপতি ইমদাদুল হকের দোয়া ও মোনাজাতের মাধ্যমে সদস্য সমাবেশের কার্যক্রম সমাপ্ত হয়।

এসআর

বিরোধীদলীয় নেতার সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জামায়াতের ৪ জনকে বহিষ্কার

সাঈদীর জন্মস্থান হওয়ায় ১৭ বছর বঞ্চিত ছিল পিরোজপুর

ছেলে-মেয়ে উভয়ের অধিকার সমান হলে ছেলেদের শিক্ষা কেন অবৈতনিক করা হচ্ছে না

বিশ্বজুড়ে মানবজাতির ওপর চলমান জুলুম-নির্যাতন বন্ধ হওয়া উচিত

স্বাস্থ্য খাতের বড় সমস্যা জনবল সংকট: সংসদে এমপি ফরিদ

পদ্মা যমুনার তীরেও পলাশীর চক্রান্ত আছে, মীর জাফর বসবাস করছে

হামলার শিকার ক্বারী আবু রায়হানকে দেখতে গেলেন জামায়াতের সংসদ সদস্য

শহীদ হাদি হত্যার বিচারও ধামাচাপা দেয়ার চেষ্টা চলছে

হাদি হত্যায় মমতার মন্তব্য নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য চায় জামায়াত