হোম > রাজনীতি > জামায়াত

যেখানেই চাঁদাবাজি সেখানেই লাঠি নিয়ে লড়াই: জামায়াত এমপি

স্টাফ রিপোর্টার

চাঁদাবাজ, সন্ত্রাস, কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধ এবং মাদকমুক্ত নিরাপদ ঢাকা-১২ আসন গড়ার দাবিতে রাজধানীর বাংলামোটরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের হাতিরঝিল অঞ্চল। সোমবার বিকালে বাংলামোটর মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।

প্রধান অতিথির বক্তব্যে সাইফুল আলম খান বলেন, আমাদের এই বিক্ষোভ সমাবেশ চাঁদাবাজদের বিরুদ্ধে। আমরা চাঁদাবাজি করতে আর কাউকে দেব না। তিনি প্রশাসনের প্রতি অনতিবিলম্বে সকল চাঁদাবাজ ও সন্ত্রাসীকে গ্রেপ্তারের আহ্বান জানান।

তিনি বলেন, চাঁদাবাজি বন্ধ করতে হবে এবং অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। কিন্তু আজ চাঁদাবাজ ও সন্ত্রাসীরা গ্রেপ্তার হয় না, বরং মেজর আখতারুজ্জামানের মতো নিরপরাধ ব্যক্তিরা গ্রেপ্তার হচ্ছেন। আমাদের এই আন্দোলনকে থামানো যাবে না। আমরা না থাকলেও আমাদের লোকেরা বাংলাদেশের মানুষদের সঙ্গে নিয়ে এই আন্দোলন চালিয়ে যাবে।

এমপি মিলন আরো বলেন, বাংলামোটরে যাদেরকে মারা হয়েছে তারা কোনো দল করে না। তাহলে তাদের কেন মারা হলো, আমরা তা জানতে চাই। বাংলাদেশকে চাঁদাবাজমুক্ত না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, আমরা বাংলাদেশকে চাঁদাবাজমুক্ত করেই ছাড়বো, ইনশাআল্লাহ।

বিশেষ অতিথির বক্তব্যে ড. মুহাম্মদ রেজাউল করিম বলেন, একটি দল যারা ক্ষমতায়, তারা আজ আন্তর্জাতিক চাঁদাবাজ হিসেবে স্বীকৃতি লাভ করেছে।

তিনি বলেন, ঢাকা-১২ আসনের যেখানেই চাঁদাবাজি চলবে, সেখানেই বাঁশের লাঠি দিয়ে লড়াই হবে। এই কর্মসূচি সারা বাংলাদেশে চলবে। কারণ এই সরকার ব্যর্থ হয়েছে। এই সরকার সার, বিদ্যুৎ ও জনগণের সমস্যা সমাধানে ব্যর্থ হয়েছে।

ড. রেজাউল করিম আরো বলেন, যারা বলেছিল মদিনার সনদে রাষ্ট্র পরিচালনা করবে, তারা এখন কুরআন-সুন্নতবিরোধী আইন করছে। নিজেদের অপকর্ম ঢাকতে তারা উল্টাপাল্টা কর্মসূচি দিচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

রাড্ডার স্বাস্থ্য ক্লিনিক ভাঙচুরের প্রসঙ্গে তিনি বলেন, তাদের এমপিরাই আজ রাড্ডার স্বাস্থ্য ক্লিনিক ভাঙচুর করেছে। তাদের পদত্যাগ করিয়ে চুপ থাকলেই হবে না, আইনের আওতায় এনে বিচার করতে হবে।

তিনি আরও অভিযোগ করেন, মিরপুরের রাড্ডার ঘটনা আড়াল করতে মেজর আখতারুজ্জামানকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।

বাংলা মোটর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে মগবাজার চৌরাস্তায় গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকারের সঞ্চালনায় সমাবেশে আরো উপস্থিত ছিলেন মহানগরীর কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার নোমান আহমেদি, অ্যাডভোকেট জিল্লুর রহমান, ইউসুফ আলী মোল্লা, নুরুল ইসলাম আকন্দ, কলিম উল্লাহ, আহসান উল্লাহ ও আবু সাঈদ মন্ডল প্রমুখ।

প্রকৃত শিক্ষা না হলে শিক্ষিত লোকেরা চোর-ডাকাত হয়: এমপি মুজিবুর

কুষ্টিয়ায় এনসিপির গাড়িবহর ও রাবিতে সাংবাদিকদের ওপর হামলার নিন্দা ১১ দলের

কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা কায়েমে সংবিধান সংশোধনে ব্যস্ত সরকার: গোলাম পরওয়ার

রাবি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জামায়াতের নিন্দা

ডেঙ্গু প্রতিরোধ আমাদের সবার সামাজিক দায়িত্ব: জামায়াত এমপি

রাজনৈতিক প্রতিহিংসায় আখতারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে: গোলাম পরওয়ার

বিএনপির বিরুদ্ধে প্রতিহিংসা-অরাজকতার অভিযোগ ছাত্রীসংস্থার

মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তার ও ‘অপমানের’ নিন্দা জামায়াত আমিরের

মেজর আক্তারুজ্জামান সম্পর্কে পিপির ‘অসম্মানজনক’ শব্দ চয়নে জামায়াতের নিন্দা

ইস্কাটনে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শনে সাদিক কায়েম