হোম > রাজনীতি > জামায়াত

সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠন, বিরোধী দলের ওয়াকআউট

সংসদ রিপোর্টার

ছবি : সংগৃহীত

সংবিধান সংস্কার পরিষদকে পাশ কাটিয়ে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রতিবাদে ওয়াকআউট করেছে বিরোধীদল।

সোমবার রাতে কমিটি গঠনের সময় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধীদল ওয়াকআউট করে।

চিফ হুইপ নুরুল ইসলাম সংসদ নেতার পক্ষে এ কমিটির নাম প্রস্তাব করেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সভাপতি করে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠন করা হয়েছে। আগের ঘোষণা মতে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের কথা থাকলেও বিরোধী দল সদস্যদের নাম প্রস্তাব না করায় ১২ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বিরোধীদল নাম দিলে বাকি সদস্যদের নাম অন্তর্ভুক্ত করা হবে। তবে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কমিটি গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। পরে রাত ৯টা ২৩ মিনিটে তারা ওয়াকআউট করে সংসদ কক্ষ ত্যাগ করেন।

এর আগে গত অধিবেশনে আইনমন্ত্রী আসাদুজ্জামান সংবিধান সংশোধনে ১৭ সদস্য বিশিষ্ট বিশেষ কমিটি গঠনের প্রস্তাব করেন। গত ২৯ এপ্রিল সংসদের বৈঠকে আইনমন্ত্রী বলেছিলেন, ট্রেজারি বেঞ্চ বা সরকারি দল ও স্বতন্ত্র মিলিয়ে ১২ জনের নাম দেওয়ার কথা বলেন। একই সময়ে তিনি বিরোধী দলের কাছে ৫ সদস্যের নাম দেওয়ার প্রস্তাব দেন। ওই সময় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান তাদের সিদ্ধান্ত পরবর্তীতে জানাবেন বলে সংসদকে অবহিত করেন। পরে সংসদের বাইরে গণমাধ্যমের সাথে আলাপকালে বিশেষ কমিটিতে বিরোধীদল কোনো নাম দেবে না বলে বিরোধীদলীয় নেতা জানান।

রাজধানীতে পানিবন্দি মানুষের পাশে জামায়াত নেতা সেলিম উদ্দিন

সূরা মুলকের তাফসির করলেন জামায়াত আমির, মুগ্ধ হয়ে শুনল সংসদ

সরকার সেবামূলক প্রতিষ্ঠান বন্ধ করে অসাধু ব্যবসায়ীদের সুবিধা দিচ্ছে

জুলাই শহীদদের ঋণ পরিশোধে করতে বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে

সীমান্তে সুড়সুড়ি দিচ্ছে ভারত, মুখে কুলুপ এঁটে বসে আছে সরকার

হাদি হত্যার বিচার করতে না পারলে পদত্যাগ করুন: জামায়াত আমির

মেটিকুলাস ডিজাইনে জামায়াতের বিজয় কেড়ে নেওয়া হয়েছে: বুলবুল

দ্বীন কায়েমে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত জামায়াত নেতাকর্মীরা: গোলাম পরওয়ার

বন্যাকবলিত অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণার দাবি খেলাফত মজলিসের

দুর্নীতির কারণে রাষ্ট্রের উন্নয়ন বাধাগ্রস্ত হয়: এমপি মিলন