হোম > রাজনীতি > জামায়াত

প্রথমবারের মতো সমাবেশ করবে জামায়াতের মহিলা বিভাগ

স্টাফ রিপোর্টার

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ৩১শে জানুয়ারি প্রথমবারের মতো সমাবেশ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী'র মহিলা বিভাগ। দেশজুড়ে বিভিন্ন স্থানে ইলেকশন ক্যাম্পেইনের সময় নারীদেরকে হেনস্তা ও তাদের ওপর সহিংস হামলার প্রতিবাদে ওইদিন সকাল সাড়ে ১০টায় এই ‘প্রতিবাদী সমাবেশ’ শুরু হবে।

আজ মঙ্গলবার দুপুরে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এক সংবাদ সম্মেলনে এ কথা জানান এবং দলটির ভেরিফায়েড অফিশিয়াল ফেসবুক পাতা থেকেও এই ঘোষণা দেওয়া হয়েছে।

সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, এই সমাবেশেও যদি কাজ না হয়, সেক্ষেত্রে ‘‘আমাদের মহিলাদের পক্ষ থেকে আরও ব্যাপক কর্মসূচি থাকবে। আর ১১ দলীয় জোটের পক্ষ থেকেও আমরা মাঠে বড় ধরনের কর্মসূচি দিতে বাধ্য হবো। আপাতত আমরা এই কর্মসূচি ঘোষণা করছি, যাতে সরকার ও প্রতিপক্ষের দৃষ্টি আকর্ষণ হয়।’’

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামী একমাত্র দল, যাদের ৪৩ শতাংশ মহিলা।

‘‘রাজনীতিতে অংশগ্রহণের জন্য আমাদের আরপিও-তে ৩৩ শতাংশ মহিলা থাকার বিধান আছে, একমাত্র জামায়াত সেটা পূরণ করতে পেরেছে। অথচ, অনেকেই মনে করে জামায়াতে ইসলামীতে নারীদের গুরুত্ব কম।’’

কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন

রাজনীতি হবে রাজনীতির ভাষায়, সন্ত্রাসের ভাষায় নয়: বিরোধীদলীয় নেতা

কোরআনের শিক্ষায় সমাজ গঠনে নেতৃত্ব দিতে হবে হাফেজদের: জামায়াত আমির

লক্ষাধিক প্রতিযোগীর মধ্য থেকে বিজয়ী হাফেজদের সম্মাননা দিল জামায়াত

হাসিনার দেখানো পথেই হাঁটছে সরকার: বিরোধীদলীয় নেতা

১১ দলের ৭ দফা দাবি কোটি মানুষের প্রাণের দাবি: কুষ্টিয়ায় মোবারক হোসাইন

জামায়াতে ইসলামী নেতৃত্বে থাকলে একটি পরিবারও অবহেলিত থাকবে না: এমপি মাসুদ

দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নেওয়ার ঘটনায় গোলাম পরওয়ারের নিন্দা

আইনশৃঙ্খলার অবনতির কারণেই বাড়ছে হত্যাকাণ্ড

দাঁড়িপাল্লার বিজয়ে তৎপর জামায়াতসহ ১১ দল