হোম > রাজনীতি > জামায়াত

রাসুলের বিচারব্যবস্থাকে অবজ্ঞা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী: গোলাম পরওয়ার

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ‘প্রকাশ্যে মৃত্যুদণ্ড’ প্রদানকে মধ্যযুগীয় বলে মূলত তিনি রাসুল (সা.) এর বিচারব্যবস্থাকে অবজ্ঞা করেছেন। দেশের মুসলিম জনগোষ্ঠী মনে করে, স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্য রাসুল (সা.) এর বিচারব্যবস্থার প্রতি চরম অবমাননার শামিল।

জামায়াতের সেক্রেটারি জেনারেল ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারি দলের নীতিনির্ধারকগণ প্রায়শই ‘মদিনার সনদের আলোকে রাষ্ট্র পরিচালনা’ এবং ‘শরীয়া-বিরোধী কোনো আইন প্রণয়ন না করার’ মৌখিক অঙ্গীকার ব্যক্ত করে থাকেন। অথচ বাস্তব ক্ষেত্রে ইসলামী শরীয়া আইনকে ‘মধ্যযুগীয়’ বলে হেয় প্রতিপন্ন করার মাধ্যমে তাদের আদর্শিক দেউলিয়াত্ব, সস্তা রাজনৈতিক অবস্থান এবং চরম দ্বিচারিতারই বহিঃপ্রকাশ ঘটল।

তিনি আরো বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর এই অবমাননাকর মন্তব্য দেশের আপামর মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত হেনেছে এবং সামগ্রিকভাবে তাদের ক্ষুব্ধ ও উসকে দিয়েছে। দেশের ধর্মপ্রাণ নাগরিক সমাজ মনে করে, এই বক্তব্যের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামী শরীয়া আইনের প্রতি চরম অবমাননা প্রদর্শন করেছেন। এই অবমাননাকর মন্তব্য প্রত্যাহার করার জন্য আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানাচ্ছি।

বিশ্বকে পরিবর্তনে নতুন প্রজন্মকে চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে

রামিসা হত্যাসহ নারী সহিংসতার প্রতিবাদে ছাত্রীসংস্থার মানববন্ধন

জননিরাপত্তা নিশ্চিতে সরকারকে দ্রুত পদক্ষেপের আহ্বান সেলিম উদ্দিনের

রামিসা হত্যাকারীদের দ্রুত বিচার দাবি মহিলা জামায়াতের

মির্জা ফখরুলের বক্তব্য উসকানিমূলক: জামায়াতের বিবৃতি

যুক্তরাষ্ট্রের জাতীয় দিবস অনুষ্ঠানে জামায়াত নেতাদের যোগদান

ধর্ম নিয়ে ভণ্ডামির রাজনীতি বিএনপিই করে: মিয়া গোলাম পরওয়ার

রামিসা হত্যার ঘটনায় জামায়াতের মহিলা বিভাগের উদ্বেগ

হজ পালনের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন জামায়াত আমির

জাতীয় ক্রিকেট দলকে বিরোধীদলীয় নেতার অভিনন্দন