হোম > রাজনীতি > জামায়াত

ঢাকা-৬ আসনে ড. মান্নানের সমর্থনে যুব পদযাত্রা

স্টাফ রিপোর্টার

ঢাকা-৬ আসনে ১১দলীয় জোট সমর্থিত ও জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকে সংসদ সদস্য পদপ্রার্থী ড. আব্দুল মান্নানের সমর্থনে স্থানীয় যুবসমাজের অংশগ্রহণে এক বিশাল ‘যুব পদযাত্রা’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে রাজধানীর দয়াগঞ্জ এলাকা থেকে পদযাত্রা শুরু হয়ে ঢাকা-৬ সংসদীয় এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সুরিটোলা স্কুল মাঠে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ড. আব্দুল মান্নান বলেন, ‘যুবসমাজের এই জোয়ার প্রমাণ করে তারা পরিবর্তন এবং উন্নয়ন চায়। ঢাকা-৬ আসনের প্রত্যেক মানুষের সেবক হিসেবে আমি কাজ করতে চাই।’

আজকের এই পদযাত্রা আমাদের বিজয়ের পথকে আরও সুগম করল।

এ সময় মহানগরীর অফিস সেক্রেটারি ও ঢাকা-৬ আসন কমিটির পরিচালক কামরুল আহসান হাসানসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া সর্বস্তরের জনশক্তি ও স্থানীয় যুবকদের অংশগ্রহণে পদযাত্রা কর্মসূচি ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

টি-২০ বিশ্বকাপ থেকে বাংলাদেশকে পরিকল্পিতভাবে দূরে রাখা হয়েছে

জামায়াত আমিরের পক্ষে ভোট চেয়ে মিরপুরে বিশাল নারী মিছিল

নির্বাচনি প্রচারে সরব ১১দলীয় জোটের নেতারা

ধর্মের ভিত্তিতে দেশকে আর বিভক্ত করতে দেওয়া হবে না

রাজনীতি আমাদের পেশা নয়, এটাকে কর্তব্য হিসেবে নিয়েছি

‘বিজ্ঞানমনস্ক মেধা দিয়ে পথপ্রদর্শকের ভূমিকা রাখবে এমন প্রজন্ম গড়তে চায় ছাত্রশিবির’

ইনকিলাব মঞ্চের আন্দোলনে পুলিশি হামলায় মহিলা জামায়াতের নিন্দা

নির্বাচনের দিন যুবকেরা সজাগ থেকো: জামায়াত আমির

তারেক রহমানকে আলোচনার আমন্ত্রণ জামায়াত আমিরের

৭১ নিয়ে বস্তা পচা বয়ান জনগণ আর খাবে না: এটিএম আজহার