হোম > রাজনীতি > জামায়াত

অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে গেলেন বিরোধীদলীয় নেতা

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ

অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে গেলেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি।

সফরকালে জামায়াত আমির অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিবর্গের সঙ্গে বৈঠক করবেন এবং প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। এ ছাড়া মালয়েশিয়ায় প্রবাসীদের কর্মসূচিতেও অংশগ্রহণ করবেন তিনি।

বিরোধীদলীয় নেতার সফরসঙ্গী হিসেবে রয়েছেন— দলীয় সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এমপি ও বিরোধীদলীয় নেতার এপিএস মুহাম্মদ নজরুল ইসলাম।

ঢাকা ত্যাগকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জামায়াত আমিরকে বিদায় জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি ও এহসানুল মাহবুব জুবায়ের, নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি এবং উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

আগামী ২৬ নভেম্বর বিরোধীদলীয় নেতার দেশে ফেরার কথা রয়েছে।

আইসিজে রায় ইতিবাচক, দুই বছরে রোহিঙ্গা প্রত্যাবর্তনের দাবি জামায়াত আমিরের

এবি পার্টির চেয়ারম্যানের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় জামায়াতের নিন্দা

অনাকাঙ্ক্ষিত ঘটনায় জামায়াত এমপির কাছে ইমাম-খতিব উলামা পরিষদের দুঃখ প্রকাশ

ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন, খোঁজ নিলেন জামায়াত আমির

৪০ দিনের কর্মসূচি ঘোষণা জামায়াতের

জনগণের ঐক্যই সব ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে বড় শক্তি: সেলিম উদ্দিন

জুলাইকে আড়াল করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, নীরব দর্শক থাকবে না জামায়াত: সেলিম উদ্দিন

আওয়ামী সহিংসতার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা জামায়াতের

হাদি হত্যার বিচার চেয়ে সংসদে কাঁদলেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ

ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠার ষড়যন্ত্র রুখতে ঐক্যবদ্ধ থাকতে হবে: গোলাম পরওয়ার