হোম > রাজনীতি > জামায়াত

কথা ও কাজে মিল থাকবে—এমন রাজনৈতিক সংস্কৃতি গড়তে চায় জামায়াত

সমাবেশে সেলিম উদ্দিন

স্টাফ রিপোর্টার

যে নেতৃত্ব মানুষকে ধোঁকা দেবে না, যার কথা ও কাজে মিল থাকবে—এমন একটি রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এমন মন্তব্য করেছেন দলটির ঢাকা মহানগর উত্তরের আমির এবং ডিএনসিসির মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। উন্নত বিশ্বের আধুনিক নগরগুলোর আদলে একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব ঢাকা গড়ে তুলতেও জামায়াত কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।

বুধবার সন্ধ্যায় রাজধানীর ভাটারা বাঁশতলায় একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেলিম উদ্দিন বলেন, এমন একটি ব্যবস্থা গড়ে তোলা হবে, যেখানে কোনো যুবক বেকার থাকবে না, মাদকের দিকে ঝুঁকবে না এবং প্রতিটি নাগরিক প্রয়োজনীয় সেবা সহজে পাবে।

তিনি জানান, যে ঢাকা একসময় স্বপ্নের নগরী ছিল, সেটি আজ অনেক ক্ষেত্রে ময়লার স্তূপে পরিণত হয়েছে। সরকারি চিকিৎসা ব্যবস্থা অপ্রতুল এবং দুর্নীতিগ্রস্ত। অন্যদিকে বেসরকারি হাসপাতালের চিকিৎসা ব্যয় সাধারণ মানুষের সামর্থ্যের বাইরে চলে যাওয়ায় অনেকেই মানসম্মত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

মাদকের ভয়াবহ বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে সেলিম উদ্দিন বলেন, যুবসমাজকে রক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে। একই সঙ্গে চাঁদাবাজির কারণে ব্যবসায়ী ও সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি। তার ভাষায়, বাজার, ঘাট ও সড়কে চাঁদাবাজির প্রভাব শেষ পর্যন্ত ভোক্তাদের ওপরই পড়ে, যা সুশাসনের ঘাটতিরই প্রতিফলন।

তিনি আরো বলেন, গ্যাস সংকটের কারণে অনেক শিল্পকারখানা ও ব্যাবসাপ্রতিষ্ঠান বন্ধ হওয়ার উপক্রম হয়েছে, যা কর্মসংস্থান ও অর্থনীতির জন্য বড় ধরনের চ্যালেঞ্জ সৃষ্টি করছে।

রাজধানীতে বিশুদ্ধ পানির সংকট দূর করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, এই জনপদের দায়িত্ব যদি পাঁচ বছরের জন্য দেওয়া হয়, তাহলে একটি মানবিক, জবাবদিহিমূলক ও নাগরিকবান্ধব সিটি কর্পোরেশন গড়ে তোলা সম্ভব।

সেলিম উদ্দিন বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নই হবে তাদের মূল লক্ষ্য। এ প্রসঙ্গে তিনি জানান, নির্বাচিত হওয়ার আগেই নাগরিকদের সেবা নিশ্চিত করতে তার উদ্যোগে 'নাগরিক সেবা ডট নেট' নামে একটি অ্যাপ চালু করা হয়েছে, যার মাধ্যমে ইতোমধ্যে বিভিন্ন ধরনের নাগরিকসেবা প্রদান করা হচ্ছে।

থানা আমির অ্যাডভোকেট রেজাউল করিমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি নাজিম উদ্দীন মোল্লা, কর্মপরিষদ সদস্য হেদায়েত উল্লাহ, বাড্ডা থানা আমির কুতুব উদ্দিন প্রমুখ।

উখিয়ায় পাহাড়ধসে ৮ শিক্ষার্থীর মৃত্যুতে শিবিরের শোক ও উদ্বেগ প্রকাশ

সরকারি হিসাব কমিটির সভাপতি ডা. তাহের

প্রাথমিকে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শেখাতে নূরানী শিক্ষক নিয়োগের দাবি জামায়াত এমপির

পুরো চট্টগ্রাম আজ পানিতে ভাসছে: সংসদে শাহজাহান চৌধুরী

গণভোটের রায়কে অগ্রাহ্য করার সুযোগ দেব না: বিরোধীদলীয় নেতা

বিপ্লব পরবর্তী পরিবর্তনের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে

এনসিপির সমাবেশে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে

ফেসবুকে সুরা মুহাম্মদ-এর ২৪ নম্বর আয়াত দিয়ে কী বার্তা দিল জামায়াত

গুলিস্তানে ব্যবসায়ীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

সরকারের নীরবতায় দেশ চাঁদাবাজদের অভয়ারণ্য