হোম > রাজনীতি > জামায়াত

খুলনা বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় ঐক্যজোট

স্টাফ রিপোর্টার

গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে শনিবার (২০ জুন) বেলা ২টায় খুলনা মহানগরীর ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে ১১ দলীয় ঐক্যের ‘খুলনা বিভাগীয় সমাবেশ’ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এ সমাবেশে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপিসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন।

দলীয় সূত্র জানিয়েছে, বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যাচ্ছে।২০ জুনের এ সমাবেশে খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে কয়েক লাখ মানুষের সমাগম ঘটবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

১১ দলীয় ঐক্যের খুলনা বিভাগীয় সমাবেশকে সর্বাত্মকভাবে সফল করতে স্বতঃস্ফূর্তভাবে দলে দলে যোগদানের জন্য বিভাগের সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে।

পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণের পাশাপাশি গাছ কর্তনে কঠোর আইন করতে হবে

বিরোধীদলীয় নেতার সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটছে: নূরুন্নিসা সিদ্দীকা এমপি

জুনের ১৬ তারিখেও মাদ্রাসার কোনো শিক্ষক বেতন পাননি

কওমি ও হাফেজিয়া মাদ্রাসা উন্নয়নে সরকারের তেমন পদক্ষেপ নেই

সংবাদপত্রের উৎকর্ষ ও সংবাদকর্মীদের স্বার্থরক্ষায় কাজ করবে জামায়াত

একটি মহল পরিকল্পিতভাবে ইসলামী মূল্যবোধে আঘাত হানছে

বেনজীরকে দেশে ফিরিয়ে আনার উপায় জানালেন শিশির মনির

পররাষ্ট্রনীতি নিয়ে সরকারের ‘ভয়’ কেন, প্রশ্ন বিরোধীদলীয় নেতার

মসজিদে গুলির ঘটনা আইনশৃঙ্খলার অবনতির বহিঃপ্রকাশ: গোলাম পরওয়ার