হোম > রাজনীতি > জামায়াত

কুড়িগ্রামে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জামায়াতের নিন্দা

স্টাফ রিপোর্টার

কুড়িগ্রামের উলিপুরে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক মোহাম্মদ জুবাইরের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এ নিন্দা জানান।

বিবৃতিতে তিনি বলেন, সাংবাদিকরা স্বাধীনভাবে ও নির্ভয়ে পেশাগত দায়িত্ব পালন করবেন- এটি একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মৌলিক শর্ত। সংবাদ সংগ্রহ ও প্রচারের দায়িত্ব পালন করতে গিয়ে কোনো সাংবাদিকের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন বা বাধা প্রদান কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনা শুধু একজন সাংবাদিকের ওপর আঘাত নয়, বরং গণমাধ্যমের স্বাধীনতা এবং জনগণের তথ্য জানার অধিকারকেও ক্ষুণ্ন করে।

তিনি আরো বলেন, দেশে মতপ্রকাশের স্বাধীনতা, আইনের শাসন এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সকল রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সচেতন নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। রাজনৈতিক মতপার্থক্য বা অন্য কোনো অজুহাতে সাংবাদিকদের ওপর হামলা ও সহিংসতার সংস্কৃতি বন্ধ হওয়া জরুরি।

অ্যাডভোকেট জুবায়ের বলেন, আমি আহত সাংবাদিক মোহাম্মদ জুবাইরের প্রতি সমবেদনা প্রকাশ করছি এবং তার দ্রুত সুস্থতা কামনা করছি। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে চিহ্নিত করে প্রচলিত আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।

পীরগঞ্জে বিলের পানিতে ডুবে কৃষকের মৃত্যু

মুসলিম বিশ্বের সংকটে আরব আমিরাতের বিতর্কিত ভূমিকা

যুক্তরাষ্ট্রের ৯০০ পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক আরোপ করল কানাডা

দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস নিয়ে আবহাওয়া অফিসের নয়া বার্তা

মানিকগঞ্জে নিরীহ যমুনা রানীর পাশে দাঁড়ালেন খাদ্যমন্ত্রী

মোহন ভগবতের অনুষ্ঠানে সায় নেই জোহরান মামদানির

ঝিনাইদহে বাসের চাপায় স্ত্রীসহ সেনাসদস্য নিহত

মানদণ্ড পূরণে ব্যর্থ, বাজার থেকে ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ

দক্ষিণ কোরিয়ার ভিসা আবেদন প্রক্রিয়া সহজ করতে ঢাকায় চালু হচ্ছে আলাদা সেন্টার

মেহেরপুরে সাবেক স্ত্রীর শরীর থেকে হাত বিচ্ছিন্ন করল স্বামী