বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জননেতা মো. নূরুল ইসলাম বুলবুল শনিবার (২১ মার্চ) সকালে নিজ এলাকার নামোশংকরবাটী হেফজুল মাদ্রাসা মাঠে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। ঈদের নামাজ শেষে তিনি উপস্থিত মুসল্লীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তিনি শিশুদের সঙ্গে আনন্দে মেতে উঠেন।
অপরদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারী পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ নিজ নির্বাচনী এলাকার বাউফল পাবলিক মাঠে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। ঈদের নামাজ শেষে হাজার-হাজার ধর্মপ্রাণ মুসল্লীর সঙ্গে তিনি ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। এসময় বাউফল পাবলিক মাঠ এক মিলনমেলায় পরিণত হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডাকসু'র সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের, সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন, বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসাহাক, উপজেলা শিবির সভাপতি লিমন হোসাইন, অ্যাডভোকেট মুনতাসীর মুজাহিদ, বিশিষ্ট ব্যবসায়ী আবুল কাশেম, সাবেক ছাত্রনেতা আতিক নজরুল, সবুজ মাস্টার প্রমুখ।
এদিকে, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন। ঈদের নামাজ শেষে মুসল্লীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন জনতার ড. হেলাল উদ্দিন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী পল্টন থানার উদ্যোগে আয়োজিত ঈদ শুভেচ্ছা বিনিময় ও মিষ্টান্ন উৎসবে সর্বস্তরের মুসল্লিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। ড. হেলাল উদ্দিন মুসল্লীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নিজ হাতে মিষ্টি খাইয়ে দেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য শাহীন আহমেদ খান ও মাওলানা শরিফুল ইসলাম। এছাড়াও পল্টন-মতিঝিল-শাহজাহানপুর ও শাহবাগ থানার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ দেলাওয়ার হোসেন ঠাকুরগাঁওয়ে নিজ এলাকায় ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। পরে তিনি উপস্থিত মুসল্লীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি, ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন নিজ নির্বাচনী এলাকার মাতুয়াইল কবরস্থান কেন্দ্রীয় জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি স্থানীয়দের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান রাজধানীর ধূপখোলা মাঠে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। ঈদের নামাজ শেষে তিনি মুসল্লীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জুলাই বিপ্লবের শহীদ, শহীদ শেখ মেহেদী হাসান জুনায়েদের সম্মানিত পিতা জনাব শেখ জামাল হাসান, মহানগরীর সংগ্রামী অফিস সেক্রেটারি ও সূত্রাপুর জোনের সম্মানিত জোন পরিচালক জনাব কামরুল আহসান হাসান, সহকারী জোন পরিচালক জনাব মাওলানা নেসারউদ্দিন এবং স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।
ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন নিজ নির্বাচনী এলাকার মুরাদপুর ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। ঈদের নামাজ শেষে তিনি স্থানীয় হাজার-হাজার জনতার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরে তিনি, জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।